দুর্নীতি মামলায় ইমরান খানকে জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট

আগামী ২৬ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের পক্ষ থেকে আগামী ২৬ মে পর্যন্ত পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধানকে সুরক্ষা কবচ দেওয়া হয়েছে। অর্থা‍ৎ ওই দিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব ও বিচারপতি সামান ইমতিয়াজ। 

গত মঙ্গলবারই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে অপহরণের কায়দায় গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাকিস্তানের আদা সেনা রেঞ্জার্সের জওয়ানরা গ্রেফতার করে জাতীয় দুর্নীতি দমন শাখার হাতে তুলে দেয় ৭০ বছর বয়সী রাজনেতাকে। ইমরানের গ্রেফতারির পরেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ৬০ ঘন্টার বেশি সময় ধরে অশান্তির আগুনে জ্বলতে থাকে কায়েদ ই আজম জিন্নার দেশ। পাকিস্তান রেডিও’র একাধিক কেন্দ্র ছাড়াও সেনা আধিকারিকদের বাড়িতেও হামলা চালায় পিটিআই কর্মী-সমর্থকরা। পাল্টা গুলি চালায় পুলিশ। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে আট পিটিআই সমর্থকের।

গতকাল বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারিকে অবৈধ ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে পিটিআই চেয়ারম্যানকে মুক্তির নির্দেশ দেন বিচারপতিরা। একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিয়ে জামিনের আবেদনও জানাতে বলেন। সেই মতো এদিন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়ানগুল অওরঙ্গজেব ও বিচারপতি সামান ইমতিয়াজের ডিভিশন বেঞ্চে জামিনের আর্জি জানান ইমরান।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র