জামিন পেলেন না ইমরান, আট দিনের জন্য NAB হেফাজতে

মঙ্গলবার দুপুরেই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: স্বস্তি মিলল না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে আটদিনের জন্য দুর্নীতি দমন সংস্থার হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ বশির। দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে অবশ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারক। গ্রেফতারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতৃত্ব।

গতকাল মঙ্গলবারই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ আদালত চত্বর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে পাকিস্তানের আধা সেনা। আর দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যে দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছে পিটিআই কর্মী-সমর্থকরা। সেনানিবাসে হামলার পাশাপাশি একাধিক সেনা আধিকারিকের বাড়িতেও আক্রমণ চালিয়েছে ক্ষুব্ধ পিটিআই সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পঞ্জাবে সেনা নামানো হয়েছে। এদিন পেশোয়ারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে চার পিটিআই সমর্থকের। গুরুতর জখম হয়েছেন আরও ২৭ জন।

অশান্তির আশঙ্কায় এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সে হাজির করা হয়নি। পরিবর্তে ইসলামাবাদ পুলিশ লাইনসে বসানো হয়েছিল বিশেষ আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবী অভিযোগ করেন, গ্রেফতারের পরে হেফাজতে থাকাকালীন পিটিআই সুপ্রিমোর ওপরে শারীরিক নির্যাতন চালিয়েছে এনএবি আধিকারিকরা।   যদিও ওই অভিযোগ খারিজ করে দেন দুর্নীতি দমন সংস্থার আইনজীবী।

অন্যদিকে, সহজে যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে ছাড়া না পান, তার জন্য একের পর এক মামলায় তাঁকে অভিযুক্ত করে আটকে রাখার পরিকল্পনা করেছে শাহবাজ শরিফ সরকার। গতকাল মঙ্গলবারই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তান তেহরিকে ইনসাফের সুপ্রিমোকে। আর তার ২৪ ঘন্টার মধ্যে তোষাখানা মামলায় অভিযুক্ত করা হয়েছে ইমরানকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেলে তোষাখানা মামলায় পিটিআই সুপ্রিমোকে গ্রেফতার করবে পুলিশ।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল