অবৈধ বিয়ের অভিযোগে ইমরান ও বুশরা বিবিকে তলব ইসলামাবাদ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিড়ম্বনা কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার অবৈধ বিয়ের অভিযোগে পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে সশরীরে হাজিরার নির্দেশ দিল ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত। আগামিকাল বৃহস্পতিবারই দুজনকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক কুদরাতুল্লাহ। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে লাহোর হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

২০১৮ সালের ১ জানুয়ারি ইমরান খানের সঙ্গে বুশরার বিয়ের সময়ে কাজীর দায়িত্ব যিনি পালন করেছিলেন অর্থা‍ৎ বিয়ে পড়েছিলেন সেই মুফতি মুহাম্মদ হানিফ চলতি বছরের শুরুতে আচমকাই দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে বুশরা বিবির বিয়ে অবৈধ। কেননা ইসলামি আইন অনুযায়ী, বিচ্ছেদ হওয়ার তিন মাসের মধ্যে কোনও মহিলা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না। অথচ প্রথম স্বামীর সঙ্গে বুশরা বিবির বিচ্ছেদ হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে। তার তিন মাস পূর্ণ হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করেন। পরে বিষয়টি জানাজানি হতে ইদ্দত পূর্ণ হওয়ার পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফের দ্বিতীয়বার বিয়ে করেন ইমরান ও বুশরা বিবি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিয়ে অবৈধ বলে দাবি করে মামলা ঠোকেন হানিফ।

সম্প্রতি ইমরান ও বুশরার বিয়ে সংক্রান্ত মামলা অগ্রহণযোগ্য বলে জানায় দেওয়ানি আদালত। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হন হানিফ। গত সপ্তাহেই অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মুহাম্মদ আজম খান দেওয়ানি আদালতের নির্দেশ খারিজ করে মামলাটি বিচারক কুদরাতুল্লাহের এজলাসে পাঠান। মঙ্গলবার মামলার শুনানিতে বৃহস্পতিবার ইমরান খান ও বুশরা বিবিকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ