পাকিস্তানের কুখ্যাত কারাগারে বন্দি ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুখ্যাত এক কারাগারে আটক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৯৯ সালে প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পর ইমরান খানই প্রথম যাকে এই সংশোধনাগারে রাখা হল।তোষাখানা মামলায় গ্রেফতারের পর রবিবার পাঞ্জাবের কারা বিভাগ তাঁকে অ্যাটক কারাগারে আনে।এই কারাগারকে পাকিস্তানের কুখ্যাত কারাগার বলে বিবেচনা করা হয়। জেল কর্তৃপক্ষ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মকর্তাদের ও আইনজীবীদের ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি বলেই জানা গিয়েছে।  

জানা গিয়েছে, ইমরানকে এই কারাগারের একটি ভিভিআইপি সেলে রাখা হয়েছে। সেলটিতে শীতাতাপনিয়ন্ত্রণের সুবিধা নেই, তবে সেলের ভেতরে একটি ফ্যান, একটি বিছানা ও একটি শৌচাগার আছে। কারাগারের খাবারই খেতে হবে তাঁকে। বাইরের খাবার গ্রহণের অনুমতি নেই। সপ্তাহে একদিন তিনি পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন।এই কারাগারে থাকা ইমরান খানের জন্য ঝুঁকিপূর্ণ বলেই ইতিমধ্যেই দাবি করেছে পিটিআই কর্মকর্তারা ।

এই কারাগারের কুখ্যাতির নানান কারণ রয়েছে। ১৫৮১ থেকে ১৫৮৩ সালে মোঘল সম্রাট আকবরের শাসনকালে অ্যাটক দুর্গ নির্মাণ করা হয়। ১৯০৫ থেকে ১৯০৬ সালে ব্রিটিশ সরকার অ্যাটক কারাগারটি নির্মাণ করে। বিদ্রোহে জড়িত ব্যক্তিদের এই কারাগারে আটক রাখতেন ব্রিটিশরা। এই কারাগারে বিপজ্জনক বন্দিদের রাখা হয়। এমনকি বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিরাও রয়েছে।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৬ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা