এই মুহূর্তে




‘বাবা ‘মৃত্যুকক্ষে’ বন্দী, যোগাযোগ বিচ্ছিন্ন, তাঁর জীবনের প্রমাণ চাই’, পাক-সরকারকে কড়া হুঁশিয়ারি ইমরান-পুত্রের

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নানারকম চর্চা চলছে। কেউ বলছেন তাঁকে কারাগারে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছেন তিনি একেবারে সুস্থ আছেন। জানা গিয়েছে, প্রায় ৩ সপ্তাহ ধরে জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না তাঁর পরিবার। দেখা করতে পারেনি তাঁর তিন বোন। এ নিয়ে তাঁরা জেলের বাইরে বিক্ষোভ দেখালেও কোনও কাজ হয়নি। তারা দাবি করছেন, ইমরান খানকে জেধের ভিতরে মেরে ফেলা হয়েছে নয়তো তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করা হচ্ছে। নয়তো আইনি অনুমতি সত্ত্বেও তাঁর সঙ্গে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবারকে? এই মর্মে এবার ইমরান খানের ছেলে কাসিম খান আদিয়ালা কারাগারে তার বাবার সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে জনসাধারণের কাছে একটি আবেদন করেছেন। যেখানে তিনি দাবি করেছেন যে, ৭৩ বছর বয়সী তাঁর বাবাকে কয়েক সপ্তাহ ধরে নির্জন কারাগারে বন্দী রাখা হয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বাবার অবস্থা নিশ্চিত করার কোনও সুযোগ নেই তাঁদের কাছে। তাঁর বাবাকে ডেথ সেলে রাখা হয়েছে।

দিন কয়েক আগে একটি পোস্টে দাবি করা হয়েছে যে, ইমরান খানকে হেফাজতে হত্যা করা হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ এই জল্পনা অস্বীকার করেছে। এ আবহে এবার ইমরানের ছেলে কাসিম খান মুখ খুললেন। ইমরান খান সুস্থ আছেন, গতকাল কারা কর্তৃপক্ষের দেওয়া এই নিশ্চিতকরণ কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁর পরিবারের সদস্য, দলীয় নেতা এবং প্রাদেশিক কর্মকর্তারা। তাঁরা দাবি করেছেন যে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি বারবার দেওয়া সত্ত্বেও কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশকে উপেক্ষা করছে।

২৭ নভেম্বর X-এ একটি পোস্টে, কাসিম খান দাবি করেছেন যে, ‘আমার বাবাকে ৮৪৫ দিন ধরে আটক করে রাখা হয়েছে। গত ছয় সপ্তাহ ধরে তিনি মৃত্যু কক্ষে নির্জন কারাগারে কাটাচ্ছেন। কর্তৃপক্ষ তাঁর সঙ্গে আমাদের সমস্ত সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। জেলে আমার পিসিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। বাবার জীবনের কোনও প্রমাণ নেই। উল্টে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। যেটি ইমরান খানের অবস্থা লুকানোর একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। যদি আমার বাবার কিছু হয়, তাঁর জন্যে দায়ী থাকবে পাকিস্তান সরকার।’ এখানেই শেষ নয়, কাসিম খান একই টুইটে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী এবং গণতান্ত্রিক সরকারগুলিকে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে ইমরান খানের জীবনের প্রমাণ দাবি করেছেন।

এর আগে ইমরান খানের বোন নরীন নিয়াজি একটি সংবাদসংস্থাকে জানিয়েছিলেন যে, পাকিস্তান চরম সেন্সরশিপের অধীনে কাজ করছে। সাংবাদিকদের আটক করা হচ্ছে। নীরবতার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিছু সুপরিচিত সাংবাদিক তাদের নথি এবং সম্পদ আটক করে দেশ ছেড়ে চলে গিয়েছেন। এরপর তিনি বলেন, ‘ইতিহাসে আমরা হিটলারের কথা শুনেছি এবং পড়েছি। পাকিস্তানেও একই ঘটনা ঘটছে।” এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি গতকাল বৃহস্পতিবার অষ্টমবারের মতো ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন বলে খবর। কিন্তু তাঁকেও পুলিশ কারাগারে ঢুকতে দেয়নি এবং মারধর করেছেন বলে অভিযোগ। এরপর তিনি আদিয়ালা কারাগারের সামনে ধর্নায় বসেছিলেন। তাঁর কথায়, কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করছে। ২৫ মিলিয়ন মানুষের একজন প্রতিনিধিকে প্রবেশাধিকার দিতে অস্বীকার করেছে। এদিকে আদিয়ালা জেল কর্মকর্তা রা ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ খারিজ করে দিয়েছেন এবং ইমরানের মৃত্যুর জল্পনাকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। তারা বলেছে যে খান কারাগারের ভিতরে সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে কোথাও স্থানান্তরিত করা হয়নি বা কোনও জরুরি চিকিৎসার সম্মুখীন হতে হয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে সাক্ষা‍ৎ নিষিদ্ধ

এক বছরে দুনিয়া জুড়ে ৬ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে ম্যালেরিয়া, দুঃসংবাদ শোনাল WHO

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকবাজের হামলা , নিহত এক শিশুসহ ১১

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

বড়দিনের প্রস্তুতির আনন্দ বদলে গেল শোকে, ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ