২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজা উপত্কার শাসনক্ষমতা থেকে সরে দাঁড়াল প্যালেস্তানিয় সশস্ত্র সংগঠন হামাস। দীর্ঘ ২০ বছর বাদে গাজা পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াল ইজরায়েল-আমেরিকার শীর্ষ নেতাদের ঘুম কেড়ে নেওয়া সংঠনটি। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাট কমিটির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটির নেতারা। আজ সোমবার (৬ জুলাই) হামাসের পক্ষ থেকে গাজা পরিচালনাকারী সংস্থা বিলুপ্ত করার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে। কুড়ি বছর আগে ২০০৬ সালের সাধারণ নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে ফাতাহর সঙ্গে সংঘাতের মধ্য দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস।

গত বছরের অক্টোবরে  মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজার শাসনভার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন হামাসের শীর্ষ নেতারা। জানিয়েছিলেন, ‘দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।’ তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এদিন গাজার সরকারি মুখপাত্রের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গাজা সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ‘সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য প্যালেস্তানিয় গোষ্ঠীগুলোকে হামাসের তরফে গাজার শাসনভার ছাড়ার কথা জানানো হয়েছিল। তারাও ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হামাসের এই পদক্ষেপের ফলে আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার সুযোগ পাচ্ছে।’

 

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?

‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

 ‘আমরা এমন হতভাগা…’, নরওয়ের কাছে হারার পরে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ফুটবলার

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস