কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় মুদির দোকানে ঘুরে বেড়াচ্ছেন ভগবান রাম। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন দেবী সীতা এবং ভগবান হনুমান। তাঁদের দেখতে দোকানে উপচে পড়েছে ভিড়। শোনা গিয়েছে ‘জয় শ্রী রাম’ শ্লোগানও। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ভাবছেন নিশ্চয়ই মুদির দোকানে কীভাবে এলেন ভগবান রাম? জেনে নিন ঠিক কি ঘটেছে কানাডায়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কানাডার ব্র্যাম্পটনে মুদির দোকানের ভিতরে হেঁটে বেড়াচ্ছেন ভগবান রাম, দেবী সীতা এবং ভগবান হনুমানের বেশে তিনজন ব্যক্তি। তাঁদের দেখে দোকানে উপস্থিত ভারতীয় ক্রেতারা মুহূর্তের জন্য চমকে গিয়েছেন। রাম, সীতা এবং হনুমানকে দেখতে সকলেই কেনাকাটা থামিয়ে দেন। নিজেদের ফোনে মুহূর্ত বন্দি করতে শুরু করেন অনেকেই। সেই ভিডিওটি এক্স হ্যান্ডেলে একটি ক্যাপশন সহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “কানাডার ব্রাম্পটনে ভারতীয়রা একটি মুদি দোকান দখল করে স্লোগান দিতে শুরু করে। আক্ষরিক অর্থেই সবাই ভারতীয়।” 

এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একটি ভারতীয় মুদি দোকানে তো ভারতীয়দের থাকার কথা, তাই না? এতে অবাক হওয়ার কী আছে?’ আরেকজন ব্যবহারকারী ক্ষোভ উগড়ে লিখেছেন, ‘তারা কেন ভগবান রামকে উপহাস করছে? একটি মুদি দোকানে ঈশ্বরকে উপস্থাপন করার এটা কোনও ভালো উপায় নয়।’ আরেকজন ব্যবহারকারী এই কাজের সমর্থন করে পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘দোকানের মালিক যদি অনুমতি দিয়ে থাকেন, তাহলে কোনও সমস্যাই নেই।’ আরেকজন লিখেছেন, ‘তারা ভারতের জন্য লজ্জা বয়ে এনেছে।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা