শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপের মুখে চিন

দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে, জনসংখ্যার বয়সভিত্তিক এই পরিবর্তন পরিবার, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে বাড়তি চাপ তৈরি করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুদের থেকে প্রবীণদের সংখ্যা বেশি চিনে। দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে, জনসংখ্যার বয়সভিত্তিক এই পরিবর্তন পরিবার, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে বাড়তি চাপ তৈরি করেছে। কারণ শিশুদের তুলনায় বয়স্ক মানুষের ভরণপোষণের দায় বেশি হয়ে উঠেছে পরিবারগুলোর জন্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির দেওয়া তথ্য অনুসারে, ২০২৫ সালে কর্মক্ষম জনসংখ্যার তুলনায় নির্ভরশীল প্রবীণের অনুপাত ২৩ শতাংশ বেড়েছে, যেখানে শিশুদের সংখ্যা মাত্র ২২ শতাংশ। বর্তমানে দেশটিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছে। যা চিনের মোট জনসংখ্যার অনুপাতে ১৬ শতাংশ। বিপরীতে দেশটির ১৪ বছরের কম শিশুদের সংখ্যা ২১ কোটি ৩০ লক্ষ।

তবে এভাবে কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকলে এবং প্রবীণদের সংখ্যা বাড়তে থাকলে দেশটির আর্থিক অবস্থায় প্রভাব পড়বে। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্টুয়ার্ট গিটেল-বাস্টেনের মতে, জনসংখ্যার এই পরিবর্তনের ফলে দেশটির পেনশন এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়বে। চিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের ব্যয় করার সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে। কিন্তু জনসংখ্যার কেন এমন পরিবর্তন? এর জন্যে দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাব্যবস্থাকে দায়ি করেছেন বিশ্লেষকেরা।

এছাড়াও জনসংখ্যার বয়স বাড়ার পেছনে দ্রুত নগরায়ণ, জন্মহার কমে যাওয়া এবং দীর্ঘায়ুর পাশাপাশি দেশটির এক সন্তান নীতিও এর অন্যতম কারণ। ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত চিনে এক সন্তান নীতি কার্যকর ছিল, যার উদ্দেশ্য ছিল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। নীতিটি কার্যকর থাকায় প্রায় ৪০ কোটি জন্ম প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। এখন অবশ্য সন্তানসংখ্যার ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। একই সঙ্গে তরুণদের বিয়ে করতে এবং দম্পতিদের বেশি সন্তান নিতে উৎসাহিত করছে সরকার। যার ফলে চিনে জন্মহার বেড়ে গিয়েছে। যা নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে বেইজিং। প্রবীণ জনসংখ্যা বাড়ার বিষয়টি নিয়ে সরকার সামাজিক নিরাপত্তা ও বয়স্কদের সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছে। ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে ৫ কোটি ৩০ লাখের বেশি প্রবীণ নাগরিক ভাতা ও বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের