ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানি প্রেমিককে বিয়ে করলেন রাজস্থানের গৃহবধূ অঞ্জু

Share:

নিজস্ব প্রতিনিধি, পেশোয়ার: অবশেষে নাটকের যবনিকাপাত। প্রেমের টানে দুই সন্তানকে রাজস্থানে রেখে পালিয়ে আসা অঞ্জু  শেষ পর্যন্ত ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেসবুক বন্ধু তথা নব্য প্রেমিক নাসারুল্লাহকে বিয়ে করলেন। আজ মঙ্গলবার পেশোয়ারের এক আদালতে গিয়ে দুজনে বিয়ে করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পরে অঞ্জুর নাম বদলে রাখা হয়েছে ফাতিমা।

২০১৯ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার আপার দির জেলার বাসিওন্দা বয়সে বছর পাঁচেকের ছোট নাসারুল্লাহের সঙ্গে ফেসবুকে আলাপ হয় রাজস্থানের আলওয়াড়ের গৃহবধূ অঞ্জুর। আলাপ ক্রমনেই প্রে্মের পরিণতি নেয়। গত বৃহস্পতিবার জয়পুর যাওয়ার কথা বলে প্রেমের টানে স্বামী এবং দুই সন্তানকে রেখে পাকিস্তানে এসে হাজির হয়েছিলেন অঞ্জু। তবে পাকিস্তানি গৃহবধূ সীমা হায়দরের মতো কাঁটাতারের বে্বড়া গলে নয়। বৈধভাবেই ভিসা নিয়ে সীমান্ত পেরিয়ে চলে এসেছেন দুই সন্তানের মা।

অঞ্জুর সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করলেও সোমবার পর্যন্ত প্রেমের কথা অস্বীকার করে চলছিলেন নাসারুল্লাহ। এমনকি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শিগগিরই ভারতে ফিরবেন অঞ্জু। কিন্তু আচমকাই নাটকীয় পট পরিবর্তন। সূত্রের খবর, ভারতে ফিরে যেতে অস্বীকার করে নাসারুল্লাহকে বিয়ে করার সিদ্ধান্ত নেন অঞ্জু। ওই সিদ্ধান্তের পরেই ফেসবুক প্রেমিককে নিয়ে গিয়ে স্থানীয় এক আদালতে প্রথমে ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম ফাতিমা রাখেন। তার পরে শরিয়তি আইন মেনে বিয়েও করেন নাসারুল্লাহকে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত