আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় গয়না ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত গয়না ব্যবসায়ীর বিরুদ্ধে উঠল কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে লাখ লাখ ডলারের গয়না আমদানি এবং লাইসেন্সবিহীন অর্থ আদান-প্রদানের ব্যবসা পরিচালনা করে। এছাড়া অবৈধভাবে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছে ওই গয়না বিক্রেতার বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতে নিউ জার্সির বাসিন্দা মনীশকুমার কিরণকুমার দোশি শাহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে   জালিয়াতির ষড়যন্ত্র এবং লাইসেন্সবিহীন অর্থ স্থানান্তর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।  ২৬ ফেব্রুয়ারি নেওয়ার্ক ফেডারেল কোর্টে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক আন্দ্রে এম এসপিনোসার এজলাসে হাজিরা দেন অভিযুক্ত। শাহ ওরফে “মনীশ দোশি শাহ” কে বর্তমানে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে আদালত।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত শাহ তুরস্ক ও ভারত থেকে আমেরিকায় গয়না চালানের শুল্ক ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত শাহ নিউইয়র্ক সিটির ডায়মন্ড ডিস্ট্রিক্টে এমকোর এলএলসি (এমকোর), এমকোর ইউএসএ ইনক (এমকোর ইউএসএ) এবং ভ্রুম্যান কর্প (ভ্রুম্যান) সহ অসংখ্য জুয়েলারি সংস্থা পরিচালনা করতেন । শুধু তাই নয় জানা গিয়েছে অনেক সময় শাহ এবং তার ষড়যন্ত্রকারীরা একদিনে ১০ লাখ ডলারের বেশি নগদ অর্থ সরিয়ে নিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ