ইজরায়েলে ক্ষেপাণাস্ত্র হামলা, নিহত ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়  ক্ষেপণাস্ত্র হামলা। সোমবার এই হামলার জেরে প্রাণ হারালেন  একজন ভারতীয় এবং আহত হয়েছেন ২ জন। জানা গিয়েছে, লেবানন থেকে এই  ক্ষেপণাস্ত্র ইজরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়   এসে পড়ে। আর তাতেই প্রাণ হারালেন ভারতীয়।

নিহত একজন এবং আহত দুজনই ভারতের কেরালার বাসিন্দা। উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছেন, সোমবার সকাল ১১টার দিকে ইজরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলের মার্গালিওট এলাকার একটি বাগানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। তখনই প্রাণ হারান কেরালার কোল্লামের বাসিন্দা পাটনিবিন ম্যাক্সওয়েল। এই হামলায় আহত হয়েছেন বুশ জোসেফ জর্জ ও পল মেলভিন। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, মেলভিন সামান্য আহত হয়েছেন । তাকে উত্তর ইস্রায়েলের শহর সাফেদের জিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কেরলের ইদুক্কি জেলার বাসিন্দা। অন্যদিকে মুখ ও শরীরে আঘাত পাওয়ার পর জর্জকে পেটাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি অপারেশন হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠছেন । তিনি ভারতে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। এই হামলা নিয়ে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার জানিয়েছে, তারা উৎক্ষেপণ স্থলে কামান দিয়ে গোলাবর্ষণ করে পাল্টা জবাব দিয়েছে।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay