‘‌হাসপাতাল আমার স্বামীকে মেরেছে’‌, কানাডায় ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যুতে স্ত্রীর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কানাডার একটি হাসপাতালে বেশ কয়েক ঘন্টা ধরে কোনও চিকিৎসা না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির। ২২ ডিসেম্বর কর্মক্ষেত্রে প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন ওই ভারতীয় বাংশোদ্ভূত। তখন প্রশান্ত শ্রীকুমারকে (‌৪৪)‌ কানাডার এডমন্টনের গ্রে নানস কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিন সন্তানের বাবাকে এডমন্টন হাসপাতালের জরুরি বিভাগে আট ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনা কানাডায় জরুরি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। এবার তাঁর স্ত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে ওই ভিডিও দেখা গেল, যেখানে মৃতের স্ত্রীকে আট ঘন্টা দীর্ঘ অপেক্ষার সময় তাঁর স্বামী এবং পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সময়ের কথা বর্ণনা করতে দেখা গিয়েছে। সেখানে ম্তের স্ত্রী নীহারিকা শ্রীকুমার তাঁর স্বামীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে এই মৃত্যুর জন্য হাসপাতাল প্রশাসনকে দায়ী করেছেন। মৃতের স্ত্রী জানান, গত ২২ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় প্রশান্ত শ্রীকুমার খুব বুকে ব্যথা অনুভব করেন। আর দুপুর ১২.২০ নাগাদ তাঁকে গ্রে নানস কমিউনিটি হাসপাতালে আনা হয়। শ্রীকুমার তাঁর বাবাকে বলেছিলেন, ‘‌বাবা, আমি ব্যথা সহ্য করতে পারছি না।’‌

অন্যদিকে শ্রীকুমারের বাবার বক্তব্য, তিনি হাসপাতালের কর্মীদের বলেছিলেন যে তাঁর ব্যথা মারাত্মক বেড়ে গিয়েছে। তখন হাসপাতালের কর্মীরা তাঁর হৃদপিণ্ডের কাজ পরীক্ষা করার জন্য ইসিজি করেন। কিন্তু রোগী এবং তাঁর পরিবারকে বলা হয়, কোনও তাৎপর্যপূর্ণ লক্ষণ নেই এবং তাঁদের অপেক্ষা করতে হয়। এবার মৃতের স্ত্রী বললেন, ‘‌স্বামীকে বুকে ব্যথা নিয়ে ১২.২০ থেকে রাত ৮.৫০ পর্যন্ত অপেক্ষা করে ছিলেন। ওখানে বসে বুকে ব্যথার কথা বারবার বলেছিলেন। তাঁর রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকে এবং সর্বশেষ রেকর্ড করা রক্তচাপ ছিল ২১০।’‌ স্বামীকে হারিয়ে নীহারিকা শ্রীকুমার বলেন, ‘‌আমার স্বামী যখন বাইরে অপেক্ষা করছিলেন, তখন তাঁকে শুধু টাইলেনল ওষুধ দেওয়া হয়েছিল এবং তাঁকে কোনও সাহায্য করা হয়নি।’‌

এছাড়া নার্সদের সাহায্যের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা যখন এলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রশান্ত শ্রীকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি তাঁর স্ত্রী এবং তিন সন্তান রেখে গিয়েছেন। প্রশান্তের স্ত্রী নীহারিকার অভিযোগ, ‘‌তারা বলেছিল যে বুকে ব্যথাকে তীব্র সমস্যা হিসেবে বিবেচনা করা হয় না। তারা হৃদরোগের সন্দেহ করছে না। স্বামীকে বসতে বলা হয়েছিল। সে এক সেকেন্ডের জন্য উঠে দাঁড়াল এবং পরে সে পড়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। তখন নার্সকে বলতে শোনা গেল যে, আমি নাড়ি অনুভব করছি না। হাসপাতাল প্রশাসন এবং গ্রে নানস কমিউনিটি হাসপাতালের কর্মচারীরা আমার স্বামীকে মেরে ফেলেছে। সঠিক সময় চিকিৎসা করামো হয়নি। উলটে আমাকে অভদ্র বলা হয়েছে।’‌

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের