লন্ডনে ফের খুন, ছুরির আঘাতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভুত যুবক

ইতিমধ্যেই আততায়ী সলমান সালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইংল্যান্ডজুড়ে কী ভারতীয় নিধন যজ্ঞ শুরু হলো? আততায়ীর এলোপাথাড়ি ছুরির আঘাতে এবার প্রাণ হারালেন অরবিন্দ শশীকুমার নামে ৩৮ বছরের এক ভারতীয় বংশোদ্ভুত। ইতিমধ্যেই আততায়ী সলমান সালিমকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। চলতি সপ্তাহে এ নিয়ে ব্রিটেনে তিন ভারতীয় খুন হলেন। কেন বার বার ভারতীয়রাই  আক্রমণের নিশানা হচ্ছেন তা বুঝে উঠতে পারছেন না লন্ডনের পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ফোন পেয়ে ক্যাম্বারওয়েলের সাউদাম্পটন ওয়ের একটি বাড়ি থেকে ছুরিবিদ্ধ অবস্থায় ভারতীয় তরুণ অরবিন্দ শশীকুমারকে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। শশীকুমারের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরের দিন সাউদাম্পটন ওয়ে থেকে সালমান সালিম নামে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভুতের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ক্যাম্বারওয়েলের সাংসদ হ্যারিয়েট হার্মান।

উল্লেখ্য, গত মঙ্গলবারই নটিংহ্যামের রাস্তায় আততায়ীর এলোপাথাড়ি ছুরির কোপে খুন হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত ১৮ বছর বয়সী গ্রেসি কুমার। ইংল্যান্ডের জাতীয় হকি দলের খেলোয়াড় ছিলেন নিহত গ্রেসি। ওই দিনই উত্তর লন্ডনের ওয়েম্বলির নিল্ড ক্রিসেন্টের একটি আবাসনে ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত তরুণী কোনথাম তেজস্বিনীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তাঁর সঙ্গী। করা হয়। উচ্চ শিক্ষার জন্য লন্ডনে এসেছিলেন হায়দরাবাদের বাসিন্দা তেজস্বিনী।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত