ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ‘যুদ্ধবাজ’ ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে টেক্কা দিয়ে চলতি বছর নোবেল শান্তি পুরস্কার জিতলেন নবনেথাম ‘নাভি’ পিল্লাই।  শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের অসলোয় নোবেল শান্তি পুরস্কার কমিটির তরফ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।  তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক পিল্লাই ছিলেন দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অ-শ্বেতাঙ্গ মহিলা বিচারপতি। ৮৫ বছর বয়সী এই আইন বিশেষজ্ঞ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন।

তামিল বংশোদ্ভুত নবনেথাম পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস জানিয়েছেন, ‘যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অপরাধ বিচারের আওতায় আনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাভি পিল্লাই। তাছাড়া শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে বিশেষ ভূমিকা রেখেছেন। ওই অবদানের স্বীকৃতিস্বরূপ পিল্লাইকে এই পুরস্কার দেওয়া হয়েছে’। নোবেল শান্তি  পুরস্কারকে প্রায়শই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। এ বছর শান্তি পুরস্কারের ১২৫তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের তালিকায় ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি সেবাদানকারী দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা কর্মীরা এবং দুটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আদালত। তাছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়েও চর্চা চলছিল।

 

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়