ভারতীয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিদ্রূপ মার্কিন পুলিশের, তদন্তের দাবি ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের ছাত্রী মৃত্যুর ঘটনায় আমেরিকান পুলিশের বিদ্রূপ। ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় ভারতীয় ছাত্রীর মৃত্যুর তদন্ত চাইল ভারত। ছাত্রীর মৃত্যু নিয়ে পুলিশকর্মীর আচরণকে ‘দুর্ভগ্যজনক’ বলল সানফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট। অভিযুক্তের শাস্তির দাবি করা হয়েছে।

 মৃত ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলা(২৩) ২০২১ সালে আমেরিকায় যান পড়াশোনার জন্য। ২৩ জানুয়ারি পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তরুণীর। ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন কেভিন নামের এক পুলিশ কর্মী। তবে বিতর্কের কেন্দ্রে আরেক পুলিশ কর্মী ড্যনিয়েল।

একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডেরারকে খতিয়ে দেখতে বলা হয়েছিল যে দুর্ঘটনার সময় গাড়ি চালক কেভিন নেশাগ্রস্ত ছিলেন কি না। পরে এই বিষয়ে ড্যানিয়েল পুলিশ গিল্ডের সভাপতির সঙ্গে ফোনে কথা বলেন। জাহ্নবীর মৃত্যু নিয়ে ড্যানিয়েলকে ঠাট্টা করতে শোনা যায়। গিল্ড সভাপতি মাইক সোলানকে ড্যানিয়েল বলেন, “২৬ বছর বয়স (ভুল বয়স বলেন ড্যানিয়েল), খুব গুরুত্বপূর্ণ নয়। আমজনতা। শুধু একটা চেক লিখে দিলেই হবে। ১১ হাজার ডলারই যথেষ্ট।” এই নিয়েই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

সানফ্রান্সিকোর ভারতীয় কনস্যুলেট এক্স হ্যান্ডেলে লেখা হয়, “আমরা এই মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিয়াটেল এবং ওয়াশিংটন প্রদেশের কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াশিংটন ডিসি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের কাছে বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছি। কনস্যুলেট এবং দূতাবাস এই বিষয়ে কড়া নজর রাখবে।”

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর