এই মুহূর্তে




প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড ইন্দোনেশিয়া, সুমাত্রায় মৃতের সংখ্যা বেড়ে ৭০০

নিজস্ব প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড ইন্দোনেশিয়া। ক্রান্তীয় ঝড়ের সঙ্গে বয়ে আসা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস এবং ধ্বংসাত্মক বন্যার ফলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২০০৪ সালে হওয়া বিধ্বংসী সুনামির পর এটাই সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ ইন্দোনেশিয়ায়। দেশে অতিরিক্ত বন-জঙ্গল ধ্বংসকে এই দুর্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এমনকী সুমাত্রার স্থানীয় বাসিন্দারাও একই কথা বলেছেন। রেলিওয়াত সিরেগা নামে একজন স্থানীয় বাসিন্দা তাঁর বাড়ির আশেপাশে বন জঙ্গল কেটে ফেলার জন্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এই দুর্যোগ সবথেকে বেশি আঘাত হেনেছে সুমাত্রার তামানুলিতে।

রেলিওয়াত সিরেগা জানিয়েছেন, তাঁর অজান্তেই কয়েকজন দুষ্ট মানুষজন তাঁদের বাড়িতে আশেপাশের গাছগুলি কেটে দিয়েছেন। তাঁরা বন কাটার ফলে কী দুর্যোগ হতে পারে, তার কোনও তোয়াক্কা করেনি। তাদের অপকর্মের কারণে এখন গোটা সুমাত্রা ভুগছে। বর্তমানে সব দেশেই বন জঙ্গল কেটে বড় বড় আবাসন গড়ে তলার উৎপাত বেড়েছে। যার ফলে প্রকৃতির ক্ষতি হচ্ছে। তার উপযুক্ত প্রমাণ ইন্দোনেশিয়ার এই দুর্যোগ।

সরকারি তথ্য বলছে, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার চার ভাগের একভাগ, যার মধ্যে তাপানুলি রয়েছে। ভূমিধসে বাড়িগুলি চাপা পড়ে গিয়েছে। যার ফলে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হয়েছে। অন্যদিকে বন্যার জল উপকূলের দিকে বহু গাছের গুঁড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে। গত ২৬ নভেম্বর সুমাত্রা দ্বীপে একটি বিরল একটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ আঘাত হেনেছিল। যার ফলে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই দুর্যোগের ফলে উত্তর সুমাত্রা জুড়ে প্রায় ৮,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে হেলিকপ্টারের মাধ্যমে সাহায্য ও খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে নদীগুলির পার ভেঙে পাহাড়ি গ্রামগুলিকে ভাসিয়ে দিয়েছে। বন্যায় প্রায় ২,০০০ বাড়ি ও ভবন ডুবে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মরক্কোয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দু’টি বহুতল আবাসন, নিহত অন্তত ১৯, আহত ১৬

মহাদুর্যোগের পূর্বাভাস! ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান, ২ লক্ষ প্রাণহানির আশঙ্কা

সুন্দরী মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনা কর্তা, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

মস্কোর কাছে ভেঙে পড়ল রুশ সামরিক কার্গো বিমান, পাইলট-সহ নিহত ৭

ঘুষ নেওয়ার দায়ে চিনে কমিউনিস্ট পার্টির সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে বন্দুকের মুখে মেয়ে-সহ হিন্দু মহিলাকে অপহরণ, ধর্মান্তকরণের আশঙ্কা পরিবারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ