ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ফেরি দুর্ঘটনা। মাদুরা দ্বীপের উপকূলের কাছে রবিবার অর্থাৎ আজ (২ অগস্ট) সকালে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৪১ জনের কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে দেশের সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে মোট ২৭১ জন যাত্রী ও নাবিক ছিলেন বলে জানা গিয়েছে। রবিবার দুপুর পর্যন্ত অন্তত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সমুদ্রজুড়ে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে রওনা দিয়েছিল ফেরিটি। যাত্রাপথে জাভার উত্তর-পূর্ব উপকূল সংলগ্ন মাদুরা দ্বীপের কাছে হঠাৎই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই উদ্ধার অভিযানে একাধিক উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়। পাশাপাশি আশেপাশে থাকা নৌযানগুলিকেও তল্লাশি ও উদ্ধারকাজে যুক্ত করা হয়। কী কারণে ফেরিটিতে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও ইন্দোনেশিয়ায় একই ধরনের একটি বড় ফেরি দুর্ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের জুলাইয়ে উত্তর সুলাওয়েসি প্রদেশের উপকূলে কেএম বার্সেলোনা–৫ নামে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগে। সেই ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয় এবং প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়। জাহাজটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী