এই মুহূর্তে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! সাততলা অফিস বিল্ডিং পুড়ে ছাই, ঝলসে মৃত্যু অন্তত ২০ জনের

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগেই হংকংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়ে ছিল। এই শোক এখনও ভুলতে পারেনি বিশ্ব। এর মধ্যে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর মিলল। জানা গিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি সাত তলা অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। 

বিল্ডিংয়ের ভেতরে কেউ আটকে আছেন কিনা সেই ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। সূত্রের খবর, প্রথম আগুন লাগে ওই অফিস বিল্ডিংয়ের প্রথম তলায়। এরপর আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। যেহেতু দুপুরে আগুন লেগেছিল তাই অনেক অফিস কর্মচারী দুপুরের খাবারের বিরতিতে বাইরে ছিলেন। আর যাঁরা ভিতরে ছিলেন, সবাই ঝলসে গিয়েছে। কয়েক ঘন্টার চেষ্টার পর অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তবে দমকলকর্মীরা ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ফুটেজে দেখা গিয়েছে, দমকলকর্মীরা ভবন থেকে মৃতদেহগুলিকে ব্যাগ করে না বের করছে। উপরের তলা থেকে কর্মীদের পালাতে সাহায্য করার জন্য পোর্টেবল মই ব্যবহার করছে। ভবনটিতে জাপান-ভিত্তিক টেরা ড্রোন কর্পোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান টেরা ড্রোন ইন্দোনেশিয়া রয়েছে, যা খনি এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য ড্রোন সরবরাহ করে। একটি প্রতিবেদন অনুসারে, এটি জাপান ভিত্তিক টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়ান ইউনিট। সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন যে, আগুন নিভে গিয়েছে এবং ভবনের ভিতরে আটকে পড়াদের জন্য অনুসন্ধান অভিযান চলছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

আঙুল ট্রিগারে রয়েছে, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

‘টুকরো হওয়া উচিত ছিল ‘, গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদের নাম নিয়ে কটাক্ষ মাস্কের

ইজরায়েলের বোমা থেকে রক্ষা পেলেও অজানা ভাইরাসে মরছে গাজাবাসী

নিখোঁজের ১০ বছরের বেশি সময় পর বাড়ি ফিরল পোষা কুকুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ