সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র ইরান, নিহত কমপক্ষে ৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানে ক্রমেই ছড়িয়ে পড়ছে সরকার বিরোধী আন্দোলন। ইরানের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীন ভাবে বেড়ে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে শুরু হয়েছে বিক্ষোভ। যা এখন সংঘাতের রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই এই সংঘর্ষে দুইজন নিহত হয়ে ছিলেন। এ নিয়ে গত ৭২ ঘন্টায় ছয়জনের মৃত্যু হল। জানা গিয়েছে, রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের ক্ষোভ সরাসরি সরকারের উপর পড়ছে। গতকাল রাতে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা লরেস্তান প্রদেশের আজনা শহরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ৩ জনের মৃত্যু হয়। ১৭ জন গুরুতর আহত হন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা বিভিন্ন অঞ্চলে আগুন লাগিয়ে দিচ্ছেন এবং ‘নির্লজ্জ! নির্লজ্জ!’ বলে স্লোগান দিচ্ছেন। গতকাল সেনার সঙ্গে সংঘর্ষে আরও ২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ক্ষুব্ধ জনতা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ এবং ব্যাংকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে হয়। নিহতদের মধ্যে এখন ২১ বছর বয়সী রয়েছেন। এই হতাহতের ঘটনাগুলি এমন এক সময়ে ঘটছে যখন ইরানের অর্থনীতি ৪০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতির কবলে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশ গুলির নিষেধাজ্ঞার জেরে গত কয়েক মাস ধরেই প্রচণ্ড চাপে পড়েছে ইরানের অর্থনীতি। গতবছর সেপ্টেম্বরের শেষের দিকে রাষ্ট্রপুঞ্জের তরফে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। তার জেরে হুড়মুড়িয়ে পড়ছে রিয়ালের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। গত সপ্তাহেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইরানের শাসনক্ষমতায় থাকা আয়াতুল্লা আলি খামেইনি-সহ মোল্লাতন্ত্রের শীর্ষ আধিকারিকদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়ে চলছে। গত মঙ্গলবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বেশ কয়েকটি প্রস্তাব দেন।

যদিও তাতে সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা। গতকাল বর্ষ বিদায়ের দিনে অর্থা‍ৎ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী তেহরানের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। পাশাপাশি ইসফাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি সংবাদমাধ্যম ‘ফার্স নিউজ’ জানিয়েছে, ‘বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের একাধিক শহর। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষও ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণে লরদেগান শহরে সংঘর্ষ, পাথর বৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই বিক্ষোভকারী মারা যান।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে