এই মুহূর্তে

রণক্ষেত্র ইরান! বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০, দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ইরানিরা আবারও ইন্টারনেট-বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারী) থেকে WIFI এবং মোবাইল ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানাচ্ছেন দেশটির বাসিন্দারা। তবে এই বিক্ষোভের জন্যে ইরানে গড় ইন্টারনেট ট্রাফিক কমেছে প্রায় ৩৫ শতাংশ। বিষয়টি জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। যদিও সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল। ফলে ইরানি নাগরিকদের ইন্টারনেট ব্যবহার বিঘ্নিত হয়েছে। গতবছর জুনেও ইজরায়েল-আমেরিকার সঙ্গে সংঘাতের সময়ে কয়েকদিন ইন্টারনেট সম্পুর্ণ বন্ধ রাখা হয়েছিল। তবে চলমান বিক্ষোভের মধ্যে ইন্টারনেট বন্ধ বা ধীরগতিতে চালানোর কারণ কী, তা সরকারিভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। গত রবিবার রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে ব্যবসায়ী ও দোকানদের মধ্যে প্রথম এই বিক্ষোভ শুরু হয়েছিল। এরপর তা ধীরে ধীরে গোটা ইরানে ছড়িয়ে পড়ে।

সরকার বিরোধী এই বিক্ষোভে এখনও পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পশ্চিম ইরানের হামেদান শহরের এক তরুণ ব্যবসায়ী রয়েছেন। সেখানে কয়েক দিন ধরে তীব্র বিক্ষোভ চলছে। এদিকে তেহরানের দক্ষিণে কোম শহরে ১৭ বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোর্তেজা হায়দারি। তাঁর মৃত্যুর পেছনে ‘শত্রুপক্ষ’ জড়িত। এছাড়া ইলাম প্রদেশের মালেকশাহি এলাকায় সশস্ত্র ও মুখোশধারী ব্যক্তিদের হামলায় মারা গিয়েছেন ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন প্রবীণ সদস্য। এই বিক্ষোভে ওই শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশেও একাধিক বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।

তবে ইরানে এই পরিস্থিতির জন্যে বিদেশি প্রভাবকে দায়ী করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া শনিবার বিকেলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ‘বিক্ষোভকারীরা নির্লজ্জভাবে নারী ও শিশুদের ওপর বোমা ফেলছে এবং গণহত্যা চালাচ্ছে।’ আসলে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার জেরে গত কয়েক মাস ধরেই প্রচণ্ড চাপে পড়েছে ইরানের অর্থনীতি। গত সেপ্টেম্বরের শেষের দিকে রাষ্ট্রপুঞ্জের তরফে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। তার জেরে হুড়মুড়িয়ে পড়ছে রিয়ালের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। গত সপ্তাহেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইরানের শাসনক্ষমতায় থাকা আয়াতুল্লা আলি খামেইনি-সহ মোল্লাতন্ত্রের শীর্ষ আধিকারিকদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়ে চলছে। গত মঙ্গলবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বেশ কয়েকটি প্রস্তাব দেন।

যদিও তাতে সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা। গতকাল বর্ষ বিদায়ের দিনে অর্থা‍ৎ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী তেহরানের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। পাশাপাশি ইসফাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি সংবাদমাধ্যম ‘ফার্স নিউজ’ জানিয়েছে, ‘বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের একাধিক শহর। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষও ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণে লরদেগান শহরে সংঘর্ষ, পাথর বৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই বিক্ষোভকারী মারা যান।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ যাত্রীবাহী বিমান রহস্যজনকভাবে নিখোঁজ

মাস্কের সংস্থার বিরুদ্ধে মামলা করলেন তাঁর সন্তানেরই মা

ভারতের ডাল শুল্ক প্রত্যাহারের আবেদন, ট্রাম্পের দ্বারস্থ মার্কিন সিনেটরা

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! নিহত একই পরিবারের ১৪ সদস্য, আহত ৯

‘নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন’,সমর্থন না পেলে চড়া শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ