এই মুহূর্তে

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে আরও খারাপ হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। দুই পক্ষই একে ওপরের উপর হামলা জারি রেখছে। ইজরায়েল ও আমেরিকাকে পাল্টা জবাবও দিচ্ছে ইরান। এবার বাহরাইনে যে হোটেলে মার্কিন সেনারা ছিলেন সেখানে হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

ইরানের হামলার কারণে ঠিক কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে ব্যপক ক্ষতির  আশঙ্কা করা হচ্ছে।  গত ১১ দিন ধরে ইরান–ইজরায়েল একে অপরের উপর আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে এই ঘটনা ঘটেছে। হামলার পরেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। এর আগে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর জানানো হয়েছিল। তবে এই হামলায় কোনও মার্কিন সেনার মৃত্যু হয়েছে কিনা তা এখন জানা যায়নি। 

আরও পড়ুন: ‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দিতে হবে’, আবদার জামায়াতের আমির 

ইরানের বিরুদ্ধে আমারিকা ও ইজরায়েলের শুরু করা যুদ্ধকে ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ‘তাদের (আমেরিকা ও ইজরায়েল) প্রথম পরিকল্পনা (প্ল্যান এ) ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে। কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে।” তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকা বা ইজরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্য নেই সেই কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। আরাগচির অভিযোগ ইরানের জ্বালানি পরিকাঠামোতে আমেরিকার হামলা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আরাগচি বলেন, ‘আমি দেখছি না যে তারা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে। শুরুতে তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। এখন ১০ দিন পার হওয়ার পর আমার মনে হয়, তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ