চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, আরও এক মোসাদ এজেন্টকে ফাঁসিতে ঝোলাল ইরান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: এক নম্বর ‘দুশমন’ ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও একজনকে ফাঁসিতে ঝুলিয়ে চরম সাজা দিল ইরান সরকার।  মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম আলি আরদেস্তানি। আজ বুধবার (৭ জানুয়ারি) ‘দুশমন’ দেশের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘মিজান’।

গত কয়েক বছর ধরেই ইরানের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মূলত প্যালেস্তানিয় সশস্ত্র সংগঠন হামাসকে মদত দেওয়ায় ইরানের শাসকদের উপরে হাড়ে-হাড়ে চটা বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইদানিংকালে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে ইরান সরকার। বিশেষ করে গত বছরের জুনে ইরান-ইজরায়েল সংঘাত ও ইরানের পারমাণবিক ঘাঁটিতে মার্কিন হামলার পর এখন প্রায় প্রতি মাসেই ইজরায়েলকে গোপন তথ্য পাঁচারের দায়ে কা্উকে না কাউকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে।

‘মিজান’ জানিয়েছেন, ‘আলি আরদেস্তানি নামের গুপ্তচরকে কয়েক বছর আগে গ্রেফতার করা হয়েছিল। জেরায় সে স্বীকার করে নিয়েছিল, অনলাইনের মাধ্যমেই তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। ওই সংস্থার হাতে দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। তার বিনিময়ে কয়েক মিলিয়ন ডলার এবং ব্রিটিশ ভিসা পেয়েছিল।’ প্রথমে দেশদ্রোহিতার দায়ে আলি আরদেস্তানিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল ইরানের নিম্ন আদালত। পরে সুপ্রিম কোর্টের অনুমোদন ও সব আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর করা হয়েছে।’ যদিও ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। শুধু তাই নয়, ফ্রান্স-আমেরিকার মতো ইজরায়েলি দোসর দেশগুলিও মোসাদ এজেন্টদের ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে সরব হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ