যিশু খ্রিস্টের সঙ্গে সরাসরি যোগ থাকা জেরুজালেমের পবিত্র গির্জায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ গড়িয়েছে ১৮ দিনে। সংঘর্ষ থামার কোনও লক্ষণ তো নেই উল্টে বাড়ছে সংঘাতের তীব্রতা। পাল্টা জবাব দিচ্ছে ইরান। এবার ইরানের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জেরুজালেমের উপর। তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে গির্জাসহ শহরটির বেশ কয়েকটি পবিত্র স্থান। যিশু খ্রিস্টের সঙ্গে সরাসরি যোগ থাকা  জায়গার উপরে এসেছে পড়েছে ইরানের মিসাইলের অংশ। 

ইসরায়েলের বিদেশমন্ত্রকের জারি করা এক বিবৃতি অনুসারে, টেম্পল মাউন্ট, চার্চ অফ দ্য হোলি সেপালকার, আর্মেনিয়ান প্যাট্রিয়ার্কেট, ইহুদি কোয়ার্টার এবং আল-আকসা মসজিদের কাছে ক্ষেপণাস্ত্রের টুকরো এসে পড়েছে। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদি, মুসলিম ও খ্রিস্টানদের জীবন বিপন্ন করার জন্য ইরানি শাসনের নিন্দা করেছে ইজরায়েলি সরকার। জেরুজালেমের সকল ধর্মের উপাসকদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার। হামলাস্থলের কাছে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইজরায়েলের বিদেশমন্ত্রকে মুখপাত্র ওরেন মারমোরস্টেইন ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা ঠিক এখানেই, চার্চ অফ দ্য হোলি সেপালকারের পাশেই আছি। এখানেই ইরানি শাসকগোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।”

জেরুজালেম কেন গুরুরুত্বপূর্ণ?

ঐতিহাসিকভাবে, জেরুজালেমে খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে, এই পবিত্র স্থানটিতে রয়েছে সেই স্থান যেখানে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যা গলগোথা বা ক্যালভারি নামে পরিচিত এবং এই জায়গা হল সেই জায়গা যেখানে তাঁকে সমাহিত করা হয়েছিল। বর্তমানে, এই গির্জা চত্বরটি ক্যাথলিক চার্চ, গ্রিক অর্থোডক্স চার্চ, আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চ, কপটিক অর্থোডক্স চার্চ এবং ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ সহ বেশ কয়েকটি অ্যাপোস্টলিক খ্রিস্টান সম্প্রদায় যৌথভাবে পরিচালনা করে।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay