ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা-ইরানের যুদ্ধে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।   মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরান।  যার জেরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও বাহরাইনসহ একাধিক দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সেই সঙ্গেই মধ্যপাচ্য জুড়ে বাজছে সাইরেন।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমার দিকে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার সময় সৃষ্টি হয়েছে। অন্যদিকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রক নিরাপত্তাজনিত কারণে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে। দেশের বাসিন্দাদের বাড়ি বা    নিকটস্থ নিরাপদ স্থানে থাকার  আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা  করা হয়েছে। একই ধরনের সতর্কতা জারি করেছে বাহরাইনও।   বিমান হামলার সতর্ক  বার্তা হিসেবে সাইরেন বাজানো হচ্ছে। 

ইরানের দাবি, কয়েকটি জাহাজ অননুমোদিত পথে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে। এরপরই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা  করে  মধ্যপ্রাচ্যে আমেরিক্র  হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।  অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির ওই ঘোষণার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার (১১ জুলাই)  সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমেরিকা সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা পরিচালিত হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। 

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী