ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার অনেক দূরের লক্ষ্যবস্তুতে সামরিক সক্ষমতার ইঙ্গিত দিল ইরান। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে, ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যভেদে সফল হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দুটি আইআরবিএম নিক্ষেপ করে। এর একটি মাঝপথেই যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে। অন্যটি প্রতিহত করার চেষ্টা করে মার্কিন নৌবাহিনী, যারা একটি যুদ্ধজাহাজ থেকে ‘এসএম-৩’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সেটি সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পেন্টাগন।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন বিমান অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে ইরান কখনও যুদ্ধ পরিস্থিতিতে এত দূরের লক্ষ্যবস্তুতে আইআরবিএম ব্যবহার করেনি। প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার এই প্রচেষ্টা ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। উল্লেখ্য, ডিয়েগো গার্সিয়া দ্বীপটি চাগোস দ্বীপপুঞ্জ-এর অংশ এবং এটি দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইরাক যুদ্ধ ও আফগানিস্তান যুদ্ধ-সহ একাধিক যুদ্ধে এই ঘাঁটি থেকে সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে ইরান দাবি করেছিল, তারা স্বেচ্ছায় ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তবে এই সাম্প্রতিক পদক্ষেপে বোঝা যাচ্ছে, প্রয়োজনে সেই সীমা অনেকটাই অতিক্রম করতে সক্ষম তারা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মূলত ওয়াশিংটনকে বার্তা দেওয়ার কৌশল, যাতে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা থেকে তারা সরে আসে।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!