ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন বিমান অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝেই কৌশলগত পদক্ষেপ নিল শ্রীলঙ্কা। বিশ্বশক্তির চাপের মধ্যেও নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে দৃঢ় বার্তা দিল কলম্বো। এরই প্রেক্ষিতে আমেরিকার সামরিক বিমান অবতরণের অনুরোধে সাফ ‘না’ জানিয়ে দিল দ্বীপরাষ্ট্রটি। কুমারা দিশানায়েকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক শক্তির দ্বন্দ্বের মধ্যে থেকেও শ্রীলঙ্কা তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই বদ্ধপরিকর। শুক্রবার (২০ মার্চ) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চলতি মাসের ৪ থেকে ৮ মার্চের মধ্যে আমেরিকা দক্ষিণ শ্রীলঙ্কার মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুটি সামরিক বিমান নামানোর অনুমতি চেয়েছিল। তবে সেই আবেদন নাকচ করে দেয় কলম্বো।

প্রেসিডেন্টের কথায়, দেশের কূটনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, একই সময়ে ইরান-ও তাদের তিনটি নৌযান শ্রীলঙ্কার জলে প্রবেশের অনুমতি চেয়েছিল। সেই অনুরোধও প্রত্যাখ্যান করা হয়। অর্থাৎ, কোনো পক্ষকেই বিশেষ সুবিধা না দিয়ে সমান দূরত্ব বজায় রাখার নীতি অনুসরণ করছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: হরমুজ পার করতে চলেছে LPG বহনকারী দুটি ভারতীয় জাহাজ, মিটবে রান্নার গ্যাসের সমস্যা?

দিশানায়েকে ব্যাখ্যা করেন, যদি একটি দেশকে অনুমতি দেওয়া হতো, তাহলে অন্য দেশগুলোকেও একই সুবিধা দিতে বাধ্য হতে হতো। এতে করে দেশের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে চাপ তৈরি হতো এবং আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা বাড়ত। তাই আগেভাগেই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, পাশাপাশি আমেরিকার সম্পৃক্ততা, ইতিমধ্যেই জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়ছে বহু দেশের অর্থনীতিতে।

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা নিজেদের ভূ-রাজনৈতিক অবস্থান বিবেচনা করে কোনো সামরিক জোট বা সংঘাতে জড়িয়ে পড়তে চায় না বলেই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর মতে, দেশের প্রধান লক্ষ্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখা-যাতে শ্রীলঙ্কা কোনোভাবেই বৈশ্বিক শক্তির দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে।

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি