শুধু ইরান নয়, দক্ষিণ লেবাননেও ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে বেজে গিয়েছে যুদ্ধের ঘন্টা। ইরানের উপর একযোগে হামলা চালিয়েছেন ইজরায়েল ও আমেরিকা। শুধু ইরান নয় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে  করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে ফের বিমান হামলা চালিয়েছে ইজরায়েল।  শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয়ছে বলে খবর মিলেছে। 

ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর  পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। এই  অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ হামলা বন ও পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় চালানো হয়েছে বলে খবর।  তবে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইজরায়েলের সামরিক বিমান রয়েছে। তাই আবারও আমলার আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: ইরানে হামলা শুরু ইজরায়েলের, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

লেবাননের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে,  ইজরায়েলি যুদ্ধবিমান ইকলিম আল-তুফাহর  উঁচু পার্বত্য এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে। যদিও এটা প্রথম নয়, গত বৃহস্পতিবারের (২৬ ফেব্রুয়ারি) ইজরায়েলের  হামলায় লেবাননের বেকা উপত্যকায় একজন নিহত এবং ২৯ জন আহত হয়েছিলেনন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নিহত ব্যক্তি ১৬ বছর বয়সী এক সিরীয় কিশোর, যার নাম হোসেন মহসিন আল-খালাফ। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন সাধারণ নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ।  ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইজরায়েল  লেবাননের ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং প্রায় ১৭ হাজারের মানুষ আহত হয়েছে। গত সপ্তাহেও বেকা উপত্যকা এবং সিডন শহরের কাছে আইন আল-হিলওয়াহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। প্রসঙ্গত,  ইজরায়েল এখনও লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে। 

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…