চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির চুক্তি না হলে তেহরানের উপর বোমা পড়বে, হামলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তাতে পাত্তা দিতে নারাজ ইরান। পাল্টা আমেরিকাকে হুমকির সুরে ইরান বলেছে, ‘হুমকির কাছে নত হয়ে কোনও চুক্তি করব না।’ ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ ঘালিবাফ বলেছেন, ‘আমাদের হাতে এ বার তুরুপের তাস এসে গিয়েছে। ফের যুদ্ধ শুরু হলে, সেটা প্রয়োগ করব।’ এখানে তুরুপের তাস বলতে আসলে কী বলতে চেয়েছেন ইরানের স্পিকার সেই বিষয়ে স্পষ্ট নয়। তাহলে কী পরমাণু অস্ত্রের ইঙ্গিত দিচ্ছেন ঘালিবাফ? প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পডুন: যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

তিনি আরও বলেন, ‘অবরোধ করে, জাহাজে দখল নিয়ে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে শান্তি বৈঠকের টেবিলে বসতে চাইছেন ট্রাম্প। এইভাবে কোনও আলোচনা সম্ভব নয়, ট্রাম্প নিজের স্বপ্নের জগতে রয়েছেন। এইভাবে শর্ত দিয়ে কোনও আলোচনাই সম্ভব নয়। বিগত দু’সপ্তাহে যুদ্ধবিরতির সময়ে আমরা নতুন কিছু পরিকল্পনা করেছি। হাতে এ বার তুরুপের তাস এসে গিয়েছে। ফের যুদ্ধ শুরু হলে, সেটা প্রয়োগ করব।’ আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধবিরতির চুক্তি আগামী বুধবার শেষ হচ্ছে। পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকের জন্য আজ, মঙ্গলবার হাজির থাকবে মার্কিন প্রতিনিধিরা। কিন্তু তেহরান কাউকে পাঠাবে কিনা তা জানা যায়নি। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ ঘালিবাফের মন্তব্য দেখে স্পষ্ট ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করে কোনও আলোচনা তাঁরা করবেন না।

নতুন করে যুদ্ধবিরতি চুক্তি না হলে কী হবে? গতকাল, সোমবার ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের কিন্তু বৈঠকে আসা উচিত। তেমনই কথা হয়েছিল। এবার ওরা যদি না আসে তাহলে আর কিছুই বলার বা করার নেই। আমাদের যে শর্তগুলি প্রথম থেকেই রয়েছে, সেটাই থাকবে। কোনও পরমাণু অস্ত্রের ব্যবহার নয়, ইরানে সেটা রাখতে পারবে না। একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। হাতে আমাদের যথেষ্ট সময় আছে। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধির তেমন কোনও সুযোগ দেখছি না। তিনি আরও জানান যে, মার্কিন প্রশাসন কোনও দুর্বল বা অগ্রহণযোগ্য চুক্তিতে সই করার জন্য রাজি নয়। সঠিক সিদ্ধান্তের জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং যে কোনও মূল্যে মার্কিন স্বার্থ রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনও ধরনের সমঝোতা না হলে পরিস্থিতি আবার যুদ্ধের দিকেই মোড় নিতে পারে। প্রচুর বোমা এবার পড়তে শুরু করবে।’

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ