মার্কিন হামলার আশঙ্কায় আকাশ পথ বন্ধ করেও ফের খুলে দিল ইরান

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন সামরিক হামলার আশঙ্কায় ইরান সম্পূর্ণভাবে পুরোপুরি আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল ইরান। এই সিদ্ধান্ত ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উদ্বেগ তৈরী হয়। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বড়সড় ইউ-টার্ন নিল তেহরান। মাত্র দু ঘন্টার ব্যবধানে আকাশসীমা বন্ধ রাখার পর ফের বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ইরানের আকাশপথ।

তবে যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি হামলার হুমকি ক্রমেই জোরালো হচ্ছে, আর সেই পরিস্থিতিতেই আগাম সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের পরেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই পেন্টাগন ইরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা হোয়াইট হাউসে জমা দিয়েছে বলে দাবি।

আরও পড়ুন: বাংলাদেশ-সহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা

পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনা ও কর্মীদের আংশিকভাবে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরান প্রতিবেশী দেশগুলোকেও কড়া বার্তা পাঠিয়েছে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের আকাশপথ বা ভুখন্ড ব্যবহার করে ইরানের উপর কোনও হামলা হলে সংশ্লিষ্ট দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিগুলিই পাল্টা হামলার লক্ষ্য হবে। এই হুঁশিয়ারির পর সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে আঘাত হানতে দেওয়া যাবে না।

এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ভয়াবহ আকার নিচ্ছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন সরাসরি সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। আন্দোলন দমনে কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইরানের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, নাশকতা ও অগ্নিসংযোগে যারা জড়িত তাদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। যদিও ট্রাম্পের দাবি, মার্কিন চাপের জেরে আপাতত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। এই টানাপোড়েনের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পূর্বনির্ধারিত আলোচনাও স্থগিত করা হয়েছে। বিশ্বজুড়ে এই ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোথাও বিক্ষোভকারীদের সমর্থনে মিছিল, কোথাও আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সমাবেশ। যুদ্ধের আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য এখন চরম উৎকণ্ঠার মধ্যে।

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ