এই মুহূর্তে

বাংলাদেশ-সহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পাগলামো’ কিছুতেই থামছে না। দ্বিতীয়বার ক্ষমতায় বসেই একের পর এক আজগুবি সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এবার একসঙ্গে ৭৫ দেশের নাগরিকদের জন্য ‘নো-এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দিলেন। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের (স্টেট ডিপার্টমেন্ট) পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ , রাশিয়া, ব্রাজিল, আফগানিস্তান, ইরান সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে ওই ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে না। এমন উদ্ভট সিদ্ধান্তের পিছনে যে কারণ ব্যাখ্যা করা হয়েছে তা হাস্যকর ছাড়া আর কিছু নয়।

গত বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার ক্ষমতায় বসেই গোটা বিশ্বের সঙ্গে ছায়াযুদ্ধ চালাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। ভেনেজুয়েলাতে অতর্কিতে হামলা চালিয়ে সেখানকার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে এসেছেন। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে বন্ড জমা রাখার নির্দেশ দিয়েছেন। ইরানে সরকার বিরোধী আন্দোলনকারীদের হিংসা চালাতে ইন্ধন জুগিয়ে চলেছেন। এমনকি ইরানে হামলারও হুমকি দিয়েছেন।এবার আচমকাই ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক।

মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ‘ফক্স নিউজ’ এর ডিজিটাল সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাশিয়া, ইরান, ব্রাজিল, আফগানিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া সহ আফ্রিকার একাধিক দেশ। অধিকাংশ দেশের সঙ্গেই প্রাম্প প্রশাসনের সম্পর্ক কার্যত অম্লমধুর। মার্কিন বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গত বছর ওয়াশিংটনে এক আফগান নাগরিকের হাতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের গুলিবিদ্ধ হওয়ার পরেই বেশ কয়েকটি কট্টর ইসলামি দেশের নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চার বছরে খরচ কত? জানলে ভিড়মী খাবেন

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

লাল কেল্লা বিস্ফোরণের পিছনে জয়েশ-ই-মহম্মদ, এবার দাবি রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্টে

পাঁচ দশক ধরে ভারত-সহ ৯ দেশের ৮৯ নাবালিকাকে যৌন নির্যাতন, প্রকাশ্যে ফরাসি শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিতর্ক, মেয়েকে গুলি করে খুন করলেন বাবা

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ