শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ? ইরানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে বোমা হামলা আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : এবার কি তাহলে শুরু হতে চলেছে পরমাণু যুদ্ধ? ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি বড় ধরনের হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম পত্রিকার দেওয়া তথ্য মতে,  আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে এই বোমা হামলা চালিয়েছে।  এই খবর প্রকাশ্যে আসার পরেই ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা তীব্র হচ্ছে। সেই সঙ্গেই বিশ্বজুড়ে নতুন করে বাড়ছে উদ্বেগ। 

তবে স্বস্তির বিষয় হলো, এই হামলার পর কোনো তেজস্ক্রিয় পদার্থ (বিকিরণ) ছড়িয়ে  পড়ার খবর পাওয়া যায়নি, যার অর্থ পারমাণবিক বর্জ্য ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।  জানা গিয়েছে, বিস্ফোরণের পর  পারমাণবিক কেন্দ্রর নিকটবর্তী বাসিন্দারা সম্পূর্ণ নিরাপদ আছেন। ইরান সরকার এই হামলাকে ইরানের ওপর সামরিক চাপ প্রয়োগের জন্য  আমেরকা ও ইজরায়েলের একটি দীর্ঘদিনের কৌশলের অংশ হিসেবে বর্ণনা করেছে।  পুরানো তথ্য ঘাঁটলে দেখা যাবে, ২০২৫ সাল থেকে কেন্দ্রটিতে বেশ কয়েকবার হামলা হয়েছে। সেই সব হামলায় সম্পত্তির ক্ষতি হলেও কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। 

আরও পড়ুন: হরমুজ পার করতে চলেছে LPG বহনকারী দুটি ভারতীয় জাহাজ, মিটবে রান্নার গ্যাসের সমস্যা?  

এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি বরাবরই শত্রুদের লক্ষ্যবস্তু ছিল। ২০২৫ সাল থেকে এই স্থানটি বেশ কয়েকবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিবারই পরিকাঠামো ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত, পরিবেশের কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। গত বছরের জুন মাসে ইজরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী ভয়াবহ যুদ্ধে নাতাঞ্জ একটি প্রধান লক্ষ্যবস্তু ছিল। সে সময় আমেরিকা এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছিল। এই একই স্থানে বোমা হামলা আবারও ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠতে পারে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের