হরমুজ পার করতে চলেছে LPG বহনকারী দুটি ভারতীয় জাহাজ, মিটবে রান্নার গ্যাসের সমস্যা?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সমুদ্রপথে প্রবাহিত হয়, এবং এর জন্য মাত্র একটি পথ রয়েছে সেটা হল হরমুজ প্রণালি। এই সংকীর্ণ জলপথটি ইরান ও ওমানের মাঝে অবস্থিত। এর একপাশে রয়েছে উপসাগরীয় দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, সৌদি আরব এবং ইরাক। তাদের উৎপাদিত তেল বাইরে  রপ্তানি  করার জন্য হরমুজই একমাত্র সমুদ্রপথ। কিন্তু ইরানের উপর আমেরিকা ও ইজরায়েল আঘাত হানার পর এই রাস্তা কয়েকটি দেশছাড়া বাকিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাতেই বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। যদিও ভারতের জন্য হরমুজের দরজা খুলে দিয়েছে ইরান। তবে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার ভারতে এসেছে। এবার ভারতীয়দের জন্য রয়েছে বড় সুখবর। আজই আরও দুটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করবে বলে জানা গিয়েছে। 

রয়টার্স সূত্রে খবর, দুটি ভারতীয় পতাকাবাহী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কার আজ শনিবার হরমুজ প্রণালি পার প্রস্তুতি নিচ্ছে, যদিও গত ২৪ ঘণ্টায় এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে অপরিশোধিত তেল পরিবহন বন্ধ হয়ে গিয়েছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য এবং বাণিজ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, তেল ও গ্যাসবাহী জাহাজগুলো শীঘ্রই চলাচল শুরু করতে পারে। ইরানে উত্তেজনার কারণে শতাধিক জাহাজ আটকে রয়েছে। বর্তমানে ২২টি ভারতীয় জাহাজ উপসাগরে আটকে রয়েছে যেগুলো এগোতে বা ফিরতে পারছে না। এই জাহাজগুলোর মধ্যে দুটি বিশেষভাবে আলোচনায় রয়েছে । সেই দুটি হল, আইওসি (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন)-এর ভাড়া করা ‘পাইন গ্যাস’ এবং বিপিসিএল-এর ভাড়া করা ‘জাগ বসন্ত’।

সূত্রের খবর, গত সপ্তাহে ইরান দুটি ভারতীয় এলপিজি বহনকারী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। বলা ভালো, ভারত ও ইরানের মধ্যে আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে এবং ভারত এই সংঘাতে বরাবরই কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে। সেই কারণেই ইরান ভারতের উপর সেই অর্থে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।  দুটিই এলপিজি ট্যাঙ্কার, যেগুলো ভারতীয় বাড়িগুলির জন্য রান্নার গ্যাসের মতো জ্বালানি বহন করছে। জাহাজ দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহর কাছে নোঙর করা আছে। জানা গেছে, জাহাজ দুটি শনিবার রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

 এই পথটি বন্ধ হয়ে গেলে কী হবে?

বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস আটকে যাবে। দাম আকাশছোঁয়া হয়ে যাবে। আর ভারতের মতো দেশগুলো, যারা তাদের তেলের চাহিদার সিংহভাগ আমদানি করে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক