হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: হরমুজ প্রণালিকে ঘিরে আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় ঘোষণা করল ইরান। যুদ্ধ চলাকালীন হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর থেকে আটক করা মার্কিন ও ইজরায়েলের সঙ্গে  যুক্ত বাণিজ্যিক জাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আর সেই বিক্রি থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর হাতে।    

ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আব্দুলিয়ানপুর জানিয়েছেন, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরীয় এলাকায় একাধিক মার্কিন ও ইজরায়েলি জাহাজ  আটক করা হয়েছিল। এবার সেই জাহাজগুলো বিক্রির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ জোগাড়ের পরিকল্পনা  করা হয়েছে। আব্দুলিয়ানপুরের বক্তব্য অনুযায়ী, জাহাজ বিক্রি থেকে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সহায়তায় ব্যবহার করা হবে। পাশাপাশি দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশ এবং সংলগ্ন এলাকায় হামলায় যে সম্পত্তির ক্ষতি হয়েছে, তার হিসাব তৈরির কাজও শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণে বিশেষজ্ঞদের একটি দলকে মাঠে নামানো হয়েছে।   

আরও পড়ুন: পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

তেহরানের দাবি, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে কার্যত নিষেধাজ্ঞামূলক পরিস্থিতি তৈরি হয়। রয়টার্সের দেওয়া  তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বরের আগের দিন মাত্র দুটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছিল,  যুদ্ধের আগে যেখানে দৈনিক গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করত। 

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি