ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসানের প্রচেষ্টা চলছে। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে চলেছি।’ একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে জানিয়েছেন আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন কয়েক দিনের মধ্যেই নতুন করে হামলা চালাতে পারে।

ট্রাম্প এদিন বলেছেন, ‘তারা (ইরান) মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়, ইরান যুদ্ধে এতে ক্লান্ত।’  এরপর বলেন, এই সংঘাতের সমাধান বহু বছর আগেই করা উচিত ছিল। তাঁর কথায়, “এটা ৪৭ বছর আগেই হওয়া উচিত ছিল। এ ব্যাপারে কারও কিছু করা উচিত ছিল। আর সেটা হবেই, এবং খুব দ্রুতই হবে।” যদিও পারমাণবিক ইস্যুতে ইরানের প্রতি আমেরিকার কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করে ট্রাম্প। বলেছেন, ‘ আমাদের মাথায় পারমাণবিক অস্ত্রের বিষয়টি রয়েছে, তবে আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র লাভ করতে দেব না।’ 

আরও পড়ুন: ‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

তেলের দাম নিয়েও মুখ খুলেছেন ট্রাম্প। যুদ্ধ শেষের কথা বলেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনারা দেখবেন তেলের দাম করে কমে যাবে। বাজারে প্রচুর তেল রয়েছে, দাম অনেক কমবেই।” রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, জানা গিয়েছে,  ট্রাম্প  হোয়াইট হাউসে বলেছিলেন, পদক্ষেপটি বিলম্বিত হওয়ার আগে  আমেরিকা ইরানের ওপর আরেকটি হামলা চালানোর খুব কাছাকাছি চলে এসেছিল।  ট্রাম্প  বলেছিলেন, “আজ  যুদ্ধের সিদ্ধান্ত নিতে আমি এক ঘণ্টা দূরে ছিলাম।” ট্রাম্প দাবি করেছেন, ইরানি নেতারা ‘একটি চুক্তির জন্য কাকুতি-মিনতি করছেন’। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা দারুণ একটি কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুত এর সমাপ্তি ঘটাতে চলেছি। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করছি, আমরা খুব সুন্দরভাবেই বিষয়টি সম্পন্ন করব।’ 

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কমল ভারতীয়দের দাপট, জায়গা হারালেন গিল-বুমরাহ

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?