ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরছেন মোহাম্মদ জাভেদ জারিফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর  সদ্যই ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তবে ভাইস প্রেসিডেন্ট কে হবে এই নিয়ে জল্পনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম উঠেছিল দেশটির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী  মোহাম্মদ জাভেদ জারিফের।

চলতি মাসের ১ আগস্ট জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদ সামলেছেন। শুধু তাই নয় এর আগে তিনি জাতিসংঘে দেশটির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে দুই সপ্তাহের মধ্যেই পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। তবে এবার ইরানে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ফের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ।মঙ্গলবার (২৭ অগাস্ট) এই কথা জানিয়েছেন তিনি।

ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মঙ্গলবার জানিয়েছেন যে, তিনি এই মাসের শুরুতে পদত্যাগ জমা দেওয়ার পরে মাসুদ পেজেশকিয়ানের ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাঁর পদে ফিরে আসছেন।

মূলত কৌশলগত বিষয়গুলো দেখার দায়িত্ব ছিল তার উপর। তবে ক্রমাগত সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই কারণেই সেই পদ ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন জাভেদ জারিফ। ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ হওয়ার পর দুই সপ্তাহ পার হয় নি। এর মধ্যেই পদ ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি।এর কারণ হিসেবে জানিয়েছিলেন, পেজেশকিয়ানের ১৯ সদস্যের মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এছাড়া জারিফ তাঁর সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়ে সমালোচনা ও চাপের কথাও জানিয়েছিলেন।

মঙ্গলবার(২৭ অগাস্ট)মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভার সদস্যরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির সঙ্গে প্রথমবার বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাভেদ জারিফ।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা