দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোরান পোড়ানোর জের, সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক: কোরান পোড়ানোর জেরে ইরাকের সঙ্গে সুইডেনের সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সুইডেনের রাজধানী স্টকহোমে নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও বাগদাদে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। এদিন দুপুরেই সুইডিশ সরকারকে ইরাকের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, ‘ফের স্টকহোমে কোরান পোড়ানো হলে সুইডেন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।’ সেই হুমকির ঘণ্টাখানেকের মধ্যেই সুইডিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করার কথা জানিয়ে দিল ইরাক সরকার।

শুধু সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেই ক্ষান্ত থাকেনি ইরাক সরকার। একই সঙ্গে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসনকেও দেশে যাবতীয় অপারেশন অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাকে দেশে ব্যবসা করার যে অনুমতি দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সূত্রের খবর, দেশটিতে কর্মরত সুইডিশ নাগরিকদেরও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত জুন মাসে ঈদ উল আযহার সময়ে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক ইরাকি শরণার্থীকে কোরান পোড়ানোর অনুমতি দেয় সুইডিশ পুলিশ। আর ওই ঘটনায় গোটা বিশ্বজুড়ে তোলপাড় পড়ে যায়। মুসলিম দেশগুলির পাশাপাশি জাতিসঙ্ঘের পক্ষ থেকেও ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কিন্তু তাতেও টনক নড়েনি সুইডিশ পুলিশের। বৃহস্পতিবার ফের স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে কোরান ও ইরাকের পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে। আর ওই খবর জানতেই ক্ষোভে ফুঁসছেন ইরাকি শিয়া সম্প্রদায়। বুধবার গভীর রাতেই ইরাকের রাজধানী বাগদাদে সুইডিস দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের অনুগামীরা। এমনকি দেওয়াল টপকে দূতাবাস চত্বরে ঢুকে ভবনে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় দূতাবাসের কোনও কর্মী-আধিকারিকদের ক্ষতি হয়নি।

 

Published by:

Share Link:

More Releted News:

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ