দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোরান পোড়ানো নিয়ে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের হুমকি ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক: স্টকহোমে বৃহস্পতিবার ফের কোরান পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডিশ পুলিশ। আর তাতেই বেজায় চটেছে ইরাক সরকার। দ্বিতীয়বার কোরান পোড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরাক বিদেশ মন্ত্রকের পক্ষ তেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফের যদি সুইডেনের কোনও প্রান্তে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান পোড়ানো হয় তাহলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটা হবে। কোরানের অসম্মানের সঙ্গে কোনও আপোস করা হবে না।

গত জুন মাসে ঈদ উল আযহার সময়ে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক ইরাকি শরণার্থীকে কোরান পোড়ানোর অনুমতি দেয় সুইডিশ পুলিশ। আর ওই ঘটনায় গোটা বিশ্বজুড়ে তোলপাড় পড়ে যায়। মুসলিম দেশগুলির পাশাপাশি জাতিসঙ্ঘের পক্ষ থেকেও ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কিন্তু তাতেও টনক নড়েনি সুইডিশ পুলিশের। বৃহস্পতিবার ফের স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে কোরান ও ইরাকের পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে।

আর ওই খবর জানতেই ক্ষোভে ফুঁসছেন ইরাকি শিয়া সম্প্রদায়। বুধবার গভীর রাতেই ইরাকের রাজধানী বাগদাদে সুইডিস দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের অনুগামীরা। এমনকি দেওয়াল টপকে দূতাবাস চত্বরে ঢুকে ভবনে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় দূতাবাসের কোনও কর্মী-আধিকারিকদের ক্ষতি হয়নি। সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার কোরান পোড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারকে সরাসরি কূটনৈতিক সম্পর্কচ্ছেদের হুমকি দিল ইরাক সরকার।

Published by:

Share Link:

More Releted News:

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ