বুকার পুরস্কার পেলেন আয়ারল্যান্ডের পল লিঞ্চ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আইরিশ লেখক পল লিঞ্চ তার পঞ্চম উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য পেলেন বুকার পুরস্কার। সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সংকটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাস আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প।

পল লিঞ্চ বলেছেন, ‘সিরিয়ার যুদ্ধ ও শরণার্থী সংকট থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই উপন্যাস লিখেছেন। বুকার পুরস্কার আয়ারল্যান্ডে নিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’তিনি আরও বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বই নয়। আর এটা লেখাও কোনো সহজ কাজ ছিল না।’ পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন বলেও জানিয়েছেন তিনি।

বুকার পুরস্কার ইংরেজিতে রচিত এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত কল্পকাহিনীর সেরা উপন্যাসের জন্য পুরস্কৃত হয়। প্যানেলে বিচারকদের একজন কানাডিয়ান ঔপন্যাসিক এসি এডুগিয়ান উপন্যাসটিকে একটি “আত্মা-বিধ্বংসী এবং সত্য” গল্প হিসাবে বর্ণনা করেছেন যা “আমাদের বর্তমান মুহুর্তের সামাজিক ও রাজনৈতিক উদ্বেগকে তুলে ধরেছে।”

পল লিঞ্চ ১৯৭৭ সালে আয়ার‌্যলান্ডের লিমেরিকে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ডাবলিনে থাকেন। ‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই; যা তিনি চার বছর ধরে লিখেছেন। এ বছর বুকার পুরস্কারের জন্য আরও যেসব বই মনোনীত হয়েছিল, সেগুলো হলো- পল ম্যুরের ‘দ্য বি সিটিং’, চেতনা মারুর ‘ওয়েস্টার্ন লেইন’, পল হার্ডিংয়ের ‘হিজ আদার ইডেন’, জনাথন এসকোফারির ‘ইফ আই সারভাইব ইউ’ এবং সারাহ বার্নস্টেইনের ‘স্টাডি ফর ওবিডিয়েন্স’।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে লেখকদের জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের প্রবর্তন করা হয়। তবে এর জন্য কিছু শর্তাবলীও রয়েছে। যেমন: লেখককে অবশ্যই জিম্বাবুয়ে, অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে