ভারতে হামলা চালাতে বাংলাদেশে প্রচুর অস্ত্র-বিস্ফোরক মজুত করেছে লস্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত-পাক উত্তেজনা তুঙ্গে। বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ অদ্ভুতভাবে পাকিস্তানের পাশে। ১৯৭১ সালের যুদ্ধে ভারত না থাকলে পূর্ব পাকিস্তানের যে আর বাংলাদেশ হত না তা ভুলে গিয়েছে তারা। ইতিহাস বিস্মৃত হয়ে বাংলাদেশ এখন নির্লজ্জ বন্ধুর (তৎকালীন শত্রু) হাত ধরেছে। এর মধ্যে গোয়েন্দাদের কাছে এসেছে চাঞ্চল্যকর খবর।

ভারতের বিরুদ্ধাচরণ করা পাকিস্তানের বরাবরের স্বভাব। এর জন্য পাকিস্তান যে কোনওরকমের কষ্ট করতে বা নির্লজ্জতার সীমা অতিক্রম করতেও রাজি। যারা পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল সেই সন্ত্রাসীরা ২২ ঘণ্টা ট্রেক করে তবে কাশ্মীর পৌঁছেছিল। ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে খবর রয়েছে যে এদেশে হামলা চালানোর জন্য পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা বাংলাদেশে মজুত করেছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। এই দেশের মধ্য দিয়েই সীমান্তে পেরিয়ে ভারতে আসছে অস্ত্র।

এর পাশাপাশি বাংলাদেশে সক্রিয় লস্কর জঙ্গিরাও তাদের আত্মঘাতী বাহিনী পাঠানোর ছক কষছে। ভারতীয় গোয়েন্দাদের কাছে  এই তথ্য এসেছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তে একইসঙ্গে নজরদারি এবং নিরাপত্তা জোরদাড় করা হয়েছে। ভারতীয় গোয়েন্দারা সক্রিয় লস্কর জঙ্গি ও তাদের মেন্টরদের নাম জানার চেষ্টা করছেন।

গোয়েন্দা সূত্রে খবর, যুদ্ধক্ষেত্রে ভারতের সঙ্গে পেরে উঠবে না পাকিস্তান, তা তারা জানে। তাই বাংলাদেশের মাটি ব্যবহার করার পরিকল্পনা করছে তারা। আর এতে লস্করকে সরাসরি মদত দিচ্ছে আইএসআই।

ভারতের অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে লস্করের সদর দফতর মুরিদকে। আপাতত নেতারা এক জায়গায় নেই। যোগাযোগের জন্য তারা ব্যবহার করছে নিজেদের তৈরি এনক্রিপ্টেড অ্যাপ। তাদের কথোপকথনের জন্য ব্যবহৃত কিছু অ্যাপ উদ্ধার করতে পেরেছেন গোয়েন্দারা। সেখান থেকে বালাদেশকে ব্যবহারের তথ্য মিলেছে।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলা সন্ত্রাসী শিবিরের সঙ্গে জোর দিয়েছে আনসারুল্লা বাংলা টিম, হাট, জেএমবি সহ সক্রিয় জঙ্গি সংগঠনগুলি। তাদের মেসেজ ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে এসেছে। পাকিস্তান থেকে লস্করের শীর্ষ নেতৃত্বর কাছ থেকে নির্দেশ পায় বাংলাদেশের নানা জঙ্গি সংগঠনের সদস্যরা। তাদের নির্দেশেই হয় আগ্নেয়াস্ত্র জোগাড়। তৈরি হয় আইইডি।

বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি অস্ত্রশস্ত্র মজুত করার পাশাপাশি বাংলাদেশের লস্করের শাখাগুলি বিস্ফোরক তৈরির কাঁচামাল পাঠাতে চাইছে ভারতে। গোয়েন্দারা জানতে পেরেছেন, গুলি করে মানুষ খুনই লস্করের আসল লক্ষ্য। তাছাড়া ২৬/১১ বা পুলওয়ামার মতো বিস্ফোরণ ঘটিয়ে ‘মাস অ্যাটাক’ করতে চাইছে তারা। আর সেই জন্যই একসঙ্গে বিস্ফোরণের ছক কষা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। পাশপাশি লস্করীরা এটাই বোঝাতে চাইছে অপারেশন সিঁদুর তাদের কিছুই করতে পারেনি।

অস্ত্র ও বিস্ফোরক তৈরির কাঁচামাল ভারতে নিয়ে আসার জন্য বাছা হয়েছে বাংলাদেশের লস্করের স্লিপার সেলের সদস্যদের। এই তথ্য পাওয়ার পরই নড়েচড়ে বসেছে সরকার। দেশের কোথায় কোথায় স্লিপার সেল রয়েছে তা খতিয়ে দেখে গোটা পরিকল্পনা বানচাল করতে চাইছেন গোয়েন্দারা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের