মহিলা বিচারককে হুমকি: ইমরানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা স্থগিত

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ১৬ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছে ইসলামাবাদ জেলা আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ১৬ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছে ইসলামাবাদ জেলা আদালত। আজ মঙ্গলবার ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ফয়জান হায়দর গিলানি ওই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ মার্চ।

গতকাল সোমবারই ইসলামাবাদ আদালতের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম মহিলা বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন, ‘নিরাপত্তার হুমকি থাকায় আদালতে হাজিরা দিতে পারেননি পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতা। তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক।’ কিন্তু তাতে কর্ণপাত করেননি বিচারক রানা মুজাহিদ রহিম।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সোমবার বিকেলেই ইসলামাবাদ জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবীরা। জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ফয়জান হায়দার গিলানির এজলাসে। শুনানি শেষে এদিন ইমরানের বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ জারি করেন বিচারক। প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টির উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। ইমরান খানের আদালতে হাজিরার সময়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে কিনা, পঞ্জাব সরকারের কাছে সেই জবাবও চাওয়া হয়েছে।

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫