জেলের মধ্যে ইমরানের সঙ্গে পিটিআই নেতাদের বৈঠকের অনুমতি দিল ইসলামাবাদ হাইকোর্ট

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনের আগে খানিক স্বস্তি পেলেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-এস-ইনসাফ (পিটিআই) দল। শুক্রবার ইসলামাবাদের হাইকোর্ট জেলের মধ্যে ইমরানের সঙ্গে পিটিআই নেতাদের বৈঠকের অনুমতি দিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে  নির্বাচন। তার আগেই ইসলামাবাদের হাইকোর্টের এই রায়দানে খানিকটা  স্বস্তি পেল ইমরানের দল।

জানা গিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সদস্য আসাদ কায়সার, জুনায়েদ আকবর খান, সিনেটর আওরঙ্গজেব খান, দোস্ত মোহাম্মদ খান এবং ইশতিয়াক মেহেরবানসহ অন্যান্যদের সঙ্গে নির্বাচনের আগে  বৈঠক করতে পারবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয় পিটিআই সদস্যদের সঙ্গে বৈঠকের সময় যাতে গোপনীয়তা রক্ষা পায় সেই জন্য আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে  ‘ব্যাট’ প্রতীক ব্যবহার করতে পারবে না ইমরান খানের পাকিস্তান তেহরিক-এস-ইনসাফ (পিটিআই) দল। একথা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসিপি) দল। তা নিয়ে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, পিটিআই নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির কারণে তাদের ‘ব্যাট’ প্রতীককে বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের  বেঞ্চ একথা ঘোষণা করেছে। নির্বাচনী প্রতীক হারানো পিটিআই- এর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে তোশাখানা দুর্নীতি মামলায়  ইমরান খানের করা আপিল খারিজ করে দিল  পাকিস্তানের  হাইকোর্ট। এর ফলে ২০২৪ সালের  ৮ ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে  ইমরান পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪০টির বেশি মামলা হয়েছে।

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫