ইমরানকে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী

প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সংলগ্ন রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছল ইসলামাবাদ পুলিশের বিশাল বাহিনী। আজ মঙ্গলবার পৌনে চারটে নাগাদ পিটিআই চেয়ারম্যানের বাড়ির সামনে জড়ো হয় পুলিশ। পিটিআই সমর্থকরা যাতে গত রবিবারের মতো গ্রেফতারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না পারেন তার জন্য জল কামান থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র বোঝাই ভ্যানও সঙ্গে রয়েছে। ইসলামাবাদ পুলিশের ডিআইজি (অপারেশন) শাহজাদ বুখারি সাংবাদিকদের জানান, ‘ইসলামাবাদ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন তা কার্যকর করতেই ইমরানের জামান পার্কের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যে কোনও মূল্যেই হোক আজই তাঁকে গ্রেফতার করা হবে।

ইমরানকে গ্রেফতার করতে জামান পার্কের বাড়ির সামনে পুলিশের পৌঁছে যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই পিটিআই সমর্থক-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। পুলিশের পথরোধ করার জন্য প্রস্তুতিও নিয়েছেন তাঁরা। যদিও দলীয় কর্মী-সমর্থকদের কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, গত ৫ মার্চও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে হানা দিয়েছিল ইসলামাবাদ পুলিশ। কিন্তু পিটিআইয়ের কর্মী-সমর্থকদেরর রণংদেহী মূর্তি দেখে খালি হাতেই ফিরতে হয় পুলিশ আধিকারিকদের। গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে প্রাক্তন প্রধানমন্ত্রী হাজিরা না দেওয়ায় ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। ১৮ মার্চের মধ্যে ইমরানকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি। আর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির ২৪ ঘন্টার মধ্যেই তা কার্যকর করতে পিটিআই চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে গেল পুলিশ।  

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন