আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তেহরানে ইজরায়েলের নতুন বিমান হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছাল ইজরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায়। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে উত্তর ইজরায়েল ও জেরুজালেমে ক্ষয়ক্ষতির পর শুক্রবার ভোররাত থেকেই তেহরানসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযানের কথা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যারা জানিয়েছে ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হচ্ছে। বিশেষ করে হাইফা শহরের একটি তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পরই ইজরায়েল এই পাল্টা আক্রমণ শুরু করে। আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী এবং একাধিক বিস্ফোরণের খবর মিলেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।

আরও পড়ুন: ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রকে ড্রোন হামলা ইরানের

এই যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের ভূখণ্ডেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এই ধারাবাহিক হামলার জেরে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তেলের দাম হু হু করে বাড়ছে, ফলে বৈশ্বিক অর্থনীতি বড়সড় ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও ইজরায়েল ঠিক কোন কোন স্থানে হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার চিহ্ন দেখার কথা জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, ইজরায়েলের উত্তরাঞ্চলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। হাইফার তেল শোধনাগারের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে জরুরি পরিষেবা। পাল্টাপাল্টি এই হামলার জেরে যুদ্ধ এখন আরও ভয়াবহ আকার নিচ্ছে, যার ফলে মানবিক সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা ক্রমশ বাড়ছে।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ