ইরানের স্পোর্টস হলে হামলা ইজরায়েলের, নিহত ২০ ভলিবল খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্ত মধ্যপ্রাচ্য। প্রতি মুহূর্তে মৃত্যু ভয় জাঁকিয়ে বসছে  সাধারণ মানুষের মনে। আমেরিকা ও ইজরায়েল হামলা চালানোর পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান।  চলছে আক্রমণ, পাল্টা আক্রমণ। এবার  দক্ষিণ ইরানের ল্যামার্ড শহরে অবস্থিত একটি স্পোর্টস হলে ইজরায়েলের হামলায় ২০ জন ভলিবল খেলোয়াড় প্রাণ হারিয়েছেন।

সূত্রের খবর, ফারস প্রদেশের ভূখণ্ডে মোট চারটি  মিসাইল আছড়ে পড়েছে। হামলার শিকার হওয়া এলাকার মধ্যে ল্যামার্ড শহরও রয়েছে। এই হামলার জেরে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  ইরানের ফারস প্রদেশের ল্যামার্ড জেলার নির্বাহী প্রধান আলি আলিজাদেহ মর্মান্তিক এই ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন,   শহরের একটি স্পোর্টস হল এবং দুটি আবাসিক ভবনের ওপর ইজরায়েল- আমেরিকার হামলার ফলে কমপক্ষে ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  ইরানের সংবাদ মাধ্যম সূত্রে খবর,  আলিজাদেহ  জানিয়েছেন, এই হামলার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে কি মধ্যবিত্তের পকেটে টান পড়বে? জানুন পেট্রোলের দাম কত বাড়ছে

উল্লেখ্য, শনিবার প্রথম ইরানের উপর যৌথ ভাবে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। রবিবার ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে এই হামলায় মৃত্যু হয়েছে তাঁদের সর্বোচ্চ নেতা খামেনেই সহ একাধিক শীর্ষ কর্তার।  এমনকি প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের ছেলে, মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতির। তাঁর মৃত্যুর পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। মার্কিন অথবা ইজরায়েলি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে পর পর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। খামেনেইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কারও দেওয়া হয়েছে। 

 . 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর