গাজায় যুদ্ধবিরতি নিয়ে সঙ্কটে নেতানিয়াহুর সরকার, ইস্তফার হুমকি দুই মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইজরায়েলকে একটি প্রস্তাবনা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি নিয়ে জো বাইডেনের ঘোষিত পরিকল্পনায় হামাস ইতিবাচক বিবেচনা করার কথা জানিয়েছিল। তবে এই পরিকল্পনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হলে তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দুজন মন্ত্রী। শুধু তাই নয় ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।

জানা গেছে, ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির জানিয়েছেন, হামাসকে নির্মূল করার আগে তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি তাঁরা মেনে নেবেন না।

তবে শনিবার (১ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে বক্তব্য স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী স্মটরিচ। তিনি জানিয়েছেন  যদি প্রস্তাবিত রূপরেখা মেনে নেওয়া হয় এবং হামাসকে নির্মূল না করে ও সব জিম্মিকে ফিরিয়ে আনা হয়, যুদ্ধের পরিসমাপ্তি করা হলে এই সরকারে তাঁরা থাকবে না।

স্মটরিচের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেন-গিভির তাঁর অবস্থানও জানিয়েছেন, এই চুক্তির অর্থ যুদ্ধের শেষ করা। যদি হামাসকে নির্মূল করা না হয় তবে এটি বেপরোয়া চুক্তি। পাশাপাশি আরও জানান তিনি, এই চুক্তিতে ইজরায়েলি রাষ্ট্রকে অনিরাপত্তায় ফেলা হয়েছে।

এই নিয়ে ইজরায়েলের অন্যতম প্রভাবশালী বিরোধীদলীয় রাজনীতিবিদ ইয়ার লাপিড দুই মন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর দ্রুতই নেতানিয়াহু সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

হামাসের প্রতি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়া ও গাজায় যুদ্ধের অবসান ঘটাতে বাইডেনের আহ্বানের সঙ্গে ইতিমধ্যে সুর মিলিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও। তবে এই নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট হয় নি ইজরায়েলের অবস্থান। কেননা নেতানিয়াহু রাজি হলেও তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দুজন মন্ত্রী। তবে এই যুদ্ধ বিরতিতে ইতিবাচক দিক হিসেবে দেখছে হামাস। তাঁরাও (হামাস) চাই এই যুদ্ধের অবসান হোক।

গাজায় একের পর এক টানা ইজরায়েলের অবিরাম হামলার সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু থামার কোন লক্ষণই নেই। কোন কিছুই তোয়াক্কা না করেই দফায় দফায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইজরায়েল। এই হামলা আর কতদিন চলবে এই প্রশ্নের উত্তরই কি যুদ্ধবিরতি ? আর এই যুদ্ধবিরতির প্রস্তাবে শেষ পর্যন্ত কি হতে চলেছে তা সময়ই বলবে।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন