ইজরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ গোয়েন্দা কর্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান। হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধানের পাশাপাশি প্রাণ হারিয়েছেন তার দুই সহকারী ও দুই নিরাপত্তা রক্ষী। সম্প্রতি ইরাকে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছিল আইআরজিসি। ওই হামলার বদলা নিতেই সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় আইআরজিসির ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত বছরের ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ নেতা সাঈদ রাজি মৌসাভি। রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের প্রাক্তন কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন তিনি। সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন মৌসাভি।

আইআরসিজির শীর্ষ নেতার হত্যার পরেই ইরানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়। তার পরেই ১৬ জানুয়ারি কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতরে হামলা চালায় আইআরজিসি। যদিও ওই হামলাতে কোনও প্রাণহানির খবর মেলেনি। তার চার দিনের মধ্যে পাল্টা বদলা নিল ইজরায়েল। ইরানি সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় আইআরজিসির গোয়েন্দা দফতরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ওই হামলায় প্রাণ হারিয়েছেন আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান-সহ পাঁচ জন। যদিও নিহতদের নাম প্রকাশ করেনি সংবাদ সংস্থাটি।

 

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক