উৎক্ষেপণের ৩ মিনিটের মধ্যে ভেঙে পড়ল  রকেট, ব্যর্থ জাপানের মহাকাশ মিশন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের রকেট উৎক্ষেপণ করতে ব্যর্থ হল জাপান। স্থানীয় সময়, বুধবার জাপানের স্পেস ওয়ান কোম্পানির কাইরোস ছোট রকেটটি মহাকাশের উৎক্ষেপণ করার প্রায় ৩ মিনিটের মধ্যে ভেঙে পড়ে। এই নিয়ে ৯ মাসের মধ্যে দ্বিতীয়বার রকেট উৎক্ষেপণ করতে গিয়ে ব্যর্থ হল স্পেস ওয়ান কোম্পানি।

এই প্রসঙ্গে স্পেস ওয়ানের পরিচালক মামোরু এন্ডো জানিয়েছেন, উৎক্ষেপণের তিন মিনিট পর কায়রোস রকেটটি বিধ্বস্ত হয়। এই রকেটের মধ্যে  পাঁচটি ছোট স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল। যেগুলো তৈরি করেছে তাইওয়ানের মহাকাশ সংস্থা।  মূলত লক্ষ্য ছিল  পৃথিবী থেকে ৫০০  কিলোমিটার উপরে একটি কক্ষপথে মোতায়েন করা হবে এই মহাকাশ যানটি। কিন্তু তারআগেই এটি ভেঙে পড়ে। বলা বাহুল্য, এরআগের মহাকাশযানটি উৎক্ষেপণের সময় ইঞ্জিনের সমস্যা হয়েছিল।  যার কারণে রকেটের গতিপথ বদলে যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রকেট উৎক্ষেপণে ব্যর্থ হল জাপান মহাকাশ গবেষণা সংস্থা ।

উল্লেখ্য, ২০১৮ সালে স্পেস ওয়ান কোম্পানিটি তৈরি হয় । তাদের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে ২০ টি ছোট রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা।  কিন্তু পর পর মহাকাশে  রকেট পাঠাতে  ব্যর্থ হচ্ছে এই মহাকাশ সংস্থা । বলা বাহুল্য, ২০২৪  সালের মার্চ মাসে, মহাকাশযান  কায়রোস উৎক্ষেপণ করা হয়েছিল কিন্তু পাঁচ সেকেন্ড পরে বিস্ফোরিত হয়।  গত মাসে জাপানি স্পেস এজেন্সির রকেট এপসিলন এস সফলভাবে উৎক্ষেপণ করতে পারেনি। একথায়  বারবার জাপানের রকেট প্রকল্পগুলি  ক্রমাগত ব্যর্থ হচ্ছে।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা