৫ কোটি ব্যারেল তেল ছাড়ছে আমেরিকা, ভারতেও কী কমবে জ্বালানির দাম?

আমেরিকাবাসীদের জন্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বে শক্তি মন্ত্রক, যাতে তেল এবং গ্যাসের দাম কমানো যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি ঘোষণা করলেন, আমেরিকার নাগরিকের জন্য তেল ও গ্যাসের দাম কমাতে দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়া হবে। এরফলে মার্কিন মুলুকে অনেকটাই কমে যাবে জ্বালানির দাম। যার প্রভাব পড়বে বিশ্ব বাজারেও। কিন্তু প্রশ্ন উঠছে ভারতে এর প্রভাব কতটা পড়বে। মঙ্গলবার টুইটারে বাইডেন লিখেছেন, ‘আমেরিকান পরিবারদের জন্য তেল এবং গ্যাসের দাম কমাতে পদক্ষেপের কথা আজ ঘোষণা করছি। আমেরিকাবাসীদের জন্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বে শক্তি মন্ত্রক, যাতে তেল এবং গ্যাসের দাম কমানো যায়।

গত সাত বছরে আমেরিকায় জ্বালানি তেলের দাম সর্বোচ্চ হয়েছে এখন। আমেরিকার অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার ১ গ্যালন তেলের দাম ৩.৪০৯ ডলার ছুঁয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৪ টাকা। কিন্তু অথচ বছরখানেক আগেও এর দাম ছিল প্রতি গ্যালন ২.১১ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৭ টাকা)। এই সময় মার্কিনিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ফলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল তেলের দাম কমাতে যা যা প্রয়োজন তা করা হবে। এরপরই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়া হবে। এক বিশেষজ্ঞ জানিয়েছেন, শীতকালের আগে উৎপাদনে খামতি মেটাতে এই অতিরিক্ত তেলের জোগান সহায়ক হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে আমেরিকার এই পদক্ষেপের জন্য ভারতে কী তেলের দাম কমবে? বিষষজ্ঞদের মতে, এখনই কোনও প্রভাব পড়বে না। তবে আগামীদিনে বিশ্ব বাজারে তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তখন ভারতেও দাম কমতে পারে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি