নিয়মরক্ষার ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে এই ২টি দলই প্লে অফে উঠে গিয়েছে। ফলে বলা যেতে পারে, নিয়মরক্ষার ম্যাচে নামছে রাজস্থান ও কলকাতা। এদিনের ম্যাচে কী নেন কেকেআর কোচ গৌতম গম্ভীর, এখন সেটাই দেখার।

প্লে অফে নামার আগে কলকাতা নাইট রাইডার্স দলে চিন্তা বেড়েছে। ইতিমধ্যে কেকেআরের ওপেনিং ব্যাটসম্যান ফিল সল্ট ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলার কথা তাঁর। এরপরই টি ২০ বিশ্বকাপে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের। এই পরিস্থিতিতে এদিন গুয়াহাটিতে সল্টের জায়গায় কাকে খেলানো হবে এখন সেটাই দেখার। জানা যাচ্ছে, রাহামানুল্লা গুরবাজকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভেঙ্কটেশ আয়ারকে খেলানো হতে পারে। আইপিএলের এই মরশুমে সল্ট ও নারিনের জুটি সেরা ওপেনিং জুটি হিসাবে ছিল। তবে প্লে অফের আগে সল্ট চলে যাওয়ায় এর প্রভাব কেকেআরের পারফরমেন্সে পড়বে কিনা, এখন সেটাই দেখার। উল্লেখ্য, গত আইপিএল মরশুমে ১০টি ম্যাচে ওপেনিং করেছিলেন গুরবাজ। অন্যদিকে ভেঙ্কটেশ আয়ারকে ২টি ম্যাচে ওপেনিং করতে দেখা গিয়েছে।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে পরিবর্তন হবে। এদিনের ম্যাচে যশ বাটলারের না খেলার সম্ভাবনা বেশি। ফলে বাটলারের পরিবর্তে টম কোহলার কোডমোরকে নামানো হতে পারে। চলতি মরশুমে যশ বাটলারকে দুর্ধর্ষ ফর্মে দেখা গিয়েছে। এদিনের ম্যাচে বাটলারের না থাকা রাজস্থানের ব্যাটিং পারফরমেন্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। অন্যদিকে এদিনের ম্যাচে রাজস্থান দলে আর কোনও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি।

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের