চোরাশিকারিদের হামলায় সুন্দরবনে মৃত্যু বন রক্ষীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবনে চোরাশিকারিদের হাতে আক্রমণের শিকার হলেন বন দফতরের কর্মীরা। শনিবার গভীর রাতে সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রাতে টহল দেওয়ার সময়  হরিণ শিকারিদের আক্রমণের মুখে পড়ে বনকর্মীদের একটি দল।  আর ওই হামলায় প্রাণ হারান এক বন কর্মী।

জানা গিয়েছে, নিহত কর্মীর হলেন বছর ৫৯-এর অমলেন্দু হালদার। তিনি রায়দিঘির বাসিন্দা। শনিবার রাতে তিনি টহল দিতে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তিন বনকর্মী ও বোটের দুই কর্মী।  আর সেইসময় হরিণ শিকারিদের দল হামলা চালায় তাঁদের উপর।  প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় কর্মীরা। তখনই অমলেন্দুকে খুন করে হরিণ শিকারিদের দল। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অমলেন্দুকে কুড়ুল জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে। তাঁর শরীরে রয়েছে গভীর  ক্ষতচিহ্ন। বর্তমানে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য, প্রায়শই বাংলাদেশ থেকে জলদস্যু বা চোরাশিকারিরা এদিকে চলে আসে। হামলা চালিয়ে। তাই  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হামলার সঙ্গে তারা যুক্ত রয়েছে। এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে শুরু হয়েছে তদন্ত। বর্তমানে সকাল থেকে জঙ্গলে অভিযুক্ত চোরাশিকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ